Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

২৪ ঘণ্টায় ডেলিভারি না হলে সিলিন্ডার পৌঁছে দেবে অন্য সংস্থা, নতুন নিয়মে মিটবে বড় সমস্যা

গ্যাস বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যেই সিলিন্ডার ডেলিভারি বাধ্যতামূলক করতে নতুন নিয়ম আনছে কেন্দ্র। সময়মতো গ্যাস না পেলে অন্য সংস্থা পৌঁছে দেবে সিলিন্ডার।

২৪ ঘণ্টায় ডেলিভারি না হলে সিলিন্ডার পৌঁছে দেবে অন্য সংস্থা, নতুন নিয়মে মিটবে বড় সমস্যা

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 October 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাস নিয়ে গৃহস্থের ঝক্কির শেষ নেই। বুকিং করার পর অনেকদিন পেরিয়ে গেলেও অনেকসময় সিলিন্ডারের দেখা মেলে না। ফলে কখনও ইনডাকশন কুকারে রান্না করতে হয়, আবার অনেক সময় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার এনে খেতে হয়। এবার এই সমস্যা থেকে মুক্তি দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ‘পেট্রলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (PNGRB)’।

সংস্থার লক্ষ্য, বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যেই গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া। সম্প্রতি প্রকাশিত এক খসড়াপত্রে জানানো হয়েছে, কোনও সংস্থার ডিস্ট্রিবিউটর যদি নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহককে সিলিন্ডার সরবরাহ করতে ব্যর্থ হয়, তাহলে অন্য সংস্থার ডিস্ট্রিবিউটর সেই কাজ করতে পারবে। অর্থাৎ, কোনও ইন্ডেন গ্রাহক যদি সময়মতো সিলিন্ডার না পান, তাহলে নিকটবর্তী এইচপি বা ভারত পেট্রলিয়ামের ডিস্ট্রিবিউটর তাঁর ঘরে সিলিন্ডার পৌঁছে দিতে পারবে।

এই প্রস্তাবের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চেয়েছে কেন্দ্রীয় বোর্ড। তাঁদের পরামর্শের ভিত্তিতে খসড়ার বাস্তব প্রয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর দেশের কয়েকটি অঞ্চলে ‘পাইলট প্রকল্প’ হিসেবে এই পরিষেবা শুরু হবে। সাফল্য মিললে, দেশজুড়ে চালু হবে এই ২৪ ঘণ্টার ডেলিভারি ব্যবস্থা।

তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বা এলপিজি সংস্থাগুলির কোনও ‘সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্ম’ নেই। ফলে প্রস্তাবিত পরিষেবা বাস্তবায়িত করতে গেলে এই ব্যবস্থার প্রয়োজন হবে বলেই জানিয়েছে বোর্ড।

তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থাগুলির বিরুদ্ধে প্রতি বছর গড়ে ১৭ লক্ষ অভিযোগ জমা হয়। এর মধ্যে শুধুমাত্র দেরিতে ডেলিভারি দেওয়ার অভিযোগই সবচেয়ে বেশি। ইন্ডিয়ান অয়েলে অভিযোগের হার ৫৮ শতাংশ, এইচপি-তে ৪৭ শতাংশ এবং বিপি-তে ৪৯ শতাংশ। বর্তমানে সিলিন্ডার ডেলিভারির নির্ধারিত সময়সীমা ৪৮ ঘণ্টা, কিন্তু অধিকাংশ গ্রাহকই এই নিয়ম বা বিকল্প পরিষেবা সম্পর্কে অবগত নন।

অনেক সময় ডেলিভারিতে বিলম্ব হয় স্টক না থাকার কারণে, পরিবহণে সমস্যা দেখা দিলে, দুর্যোগ বা অন্য কোনও কারণে। অথচ কাছাকাছি অন্য সংস্থার গুদামে সিলিন্ডারের পর্যাপ্ত স্টক থাকলেও, বর্তমান ব্যবস্থায় তা দিয়ে পরিষেবা দেওয়া যায় না। এই নতুন প্রস্তাব চালু হলে, সেই বাধাও দূর হবে।

তবে ডিস্ট্রিবিউটরদের একাংশের দাবি, এখন আর আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হয় না। অধিকাংশ ক্ষেত্রে এক-দু’দিনের মধ্যেই গ্যাস পৌঁছে যায়, এমনকি পুজোর ব্যস্ত সময়েও অনেক এলাকায় বুকিংয়ের দিনেই সিলিন্ডার সরবরাহ সম্ভব হয়েছে।


```