Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাসের প্রথম দিনেই বড় স্বস্তি! একধাক্কায় ৫৮ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম

জুলাইয়ের প্রথম দিনেই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। 

মাসের প্রথম দিনেই বড় স্বস্তি! একধাক্কায় ৫৮ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম

দাম কমল এলপিজি সিলিন্ডারের

শেষ আপডেট: 1 July 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: জুলাইয়ের প্রথম দিনেই দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের (Commercial LPG cylinder Price)। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ৫৮.৫০ টাকা কমে দাঁড়াল ১ হাজার ৭৬৯ টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি আনল এই খবর। 

জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার (Commercial LPG cylinder Price) প্রতি দাম ৫৮.৫০ টাকা করে কমেছে। ১ জুলাই অর্থাৎ আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। 

বছরের শুরু থেকেই দাম কমতে শুরু করেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। যেখানে গত এপিল মাসেই ৪১ টাকা দাম কমেছিল। জুলাই মাসের শুরুতে ফের একবার দামে বদল এল। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছে ১৩৮ টাকা। 

  • মুম্বইতে (Mumbai) এলপিজি সিলিন্ডারের দাম ১৬৭৫.৫০ টাকা থেকে কমে হয়েছে ১ হাজার ৬১৬ টাকা। 
  • রাজধানী দিল্লিতে (Delhi) নতুন দাম হয়েছে ১ হাজার ৬৬৫ টাকা। 
  • চেন্নাইতে (Chennai) বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১৮২৩.৫০ টাকা। 
     

সাধারণত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেক মাসে নতুন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG cylinder Price) নির্ধারণ করা হয়। তবে ১৪.২ কেজির সিলিন্ডার যেগুলি ঘরোয়া ব্যবহার করা হয়, তার দাম কমেনি। তাই সাধারণ মানুষদের এখনই কোনও স্বস্তি নেই। উল্লেখ্য, এপ্রিল মাসের শুরুতে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তারপর থেকেই দাম অপরিবর্তিত রয়েছে।  


```