Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের ৬ জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার থেকে বাড়বে ভারী বর্ষণের দাপট

আজ মূলত রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

রাজ্যের ৬ জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার থেকে বাড়বে ভারী বর্ষণের দাপট

আবহাওয়ার পূর্বাভাস (ফাইল চিত্র)

শেষ আপডেট: 1 July 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শুক্রবার থেকে আবারও ভারী বৃষ্টির (Heavy Rain Alert) সম্ভাবনা রয়েছে (Weather Update of Bengal)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ মূলত রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

বুধবার ও বৃহস্পতিবারও রাজ্যের বেশিরভাগ জায়গায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি কিছুটা কম থাকবে। শুক্রবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব-পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (North Bengal Weather)।

বুধ-বৃহস্পতি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে, রবিবার ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার (Kolkata Weather) আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিললেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। শুক্রবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৯১ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭.৮ মিলিমিটার।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। উপকূলে ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।


```