Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষণের ৬ দিন পর কলেজ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত মনোজিৎ, বাকি দু'জনের কী হল?

ঘটনার ছ’দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা দফতরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফে।

গণধর্ষণের ৬ দিন পর কলেজ থেকে বহিষ্কৃত মূল অভিযুক্ত মনোজিৎ, বাকি দু'জনের কী হল?

ফাইল ছবি

শেষ আপডেট: 1 July 2025 10:26

দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন কলেজের অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের এক প্রাক্তন ছাত্র। ঘটনার ছ’দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা দফতরের কড়া নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফে।

প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী। কান পাতলেই শোনা যেত তাঁর দাপটের কথা। কলেজে এক সময় পড়েছেন, পরে অস্থায়ী কর্মীর চাকরি পান। বিভিন্ন অভিযোগে নাম জড়ালেও এতদিন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এবার বিকাশ ভবনের হস্তক্ষেপে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

ধৃতদের মধ্যে আরও দুই ছাত্রের নাম রয়েছে। একজন জইব আহমেদ এবং অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। কলেজে এখনও পড়াশোনা চালাচ্ছিলেন তাঁরা। কলেজ সূত্রে খবর, তাঁদের স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে। অর্থাৎ, অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবে না।

ঘটনার পর থেকেই কলেজ চত্বরে বহিরাগত তত্ত্ব উঠে এসেছে। অভিযোগ উঠেছে, অভিযুক্তের মদতে কলেজে ভর্তির নামে টাকা নেওয়ার ঘটনাও। সবমিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়মকানুনে কড়াকড়ি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।


```