Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবা কলেজে ধর্ষণ: বহিষ্কার করতে হবে 'এম'কে! কড়া পদক্ষেপ সরকারের, জারি সাত দফা নির্দেশিকা

কলেজের মধ্যেই এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। তাঁরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এই ঘটনা স্বাভাবিকভাবে ফিরিয়ে এনেছে আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক স্মৃতি। 

কসবা কলেজে ধর্ষণ: বহিষ্কার করতে হবে 'এম'কে! কড়া পদক্ষেপ সরকারের, জারি সাত দফা নির্দেশিকা

ফাইল ছবি

শেষ আপডেট: 30 June 2025 22:40

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনার ছ'দিনের মাথায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Govt)। উচ্চশিক্ষা দফতর থেকে সাত দফা নির্দেশিকা পাঠানো হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। এই নির্দেশ দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।

গত ২৬ জুন কলেজের মধ্যেই এক ছাত্রীকে ধর্ষণ করার (Woman Assault) অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। তাঁরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা (TMCP)। এই ঘটনা স্বাভাবিকভাবে ফিরিয়ে এনেছে আরজি কর হাসপাতালের ন্যক্কারজনক স্মৃতি। ইতিমধ্যে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং চাপ বাড়ছে শাসক দল এবং সরকারের ওপর। সেই প্রেক্ষিতে এই পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ।

কলেজ কর্তৃপক্ষকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে — ঘটনার অন্যতম মূল অভিযুক্ত তথা অস্থায়ী কর্মী ‘এম’কে বহিষ্কার করতে হবে। একইসঙ্গে আরও দুই অভিযুক্ত পড়ুয়া ‘জে’ এবং ‘পি’-কে কলেজ থেকে বরখাস্ত করতে হবে। পাশাপাশি কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে অবিলম্বে।

আরও বলা হয়েছে, কলেজের নিরাপত্তায় নিযুক্ত সংস্থাকে শো-কজ করতে হবে। এছাড়াও কলেজ ক্যাম্পাস ফাঁকা রাখা, সিসিটিভি ব্যবস্থা জোরদার করা সহ একাধিক পরামর্শও দেওয়া হয়েছে নির্দেশিকায়।

সাত দফা নির্দেশ সংক্ষেপে

১. মূল অভিযুক্ত অস্থায়ী কর্মী ‘এম’-কে বহিষ্কার করতে হবে।

২. প্রথম বর্ষের দুই অভিযুক্ত ছাত্র ‘জে’ ও ‘পি’কে বরখাস্ত করতে হবে।

৩. প্রাক্তন ছাত্র বা বহিরাগত কেউ কলেজ চত্বরে প্রবেশ করতে পারবে না।

৪. নিরাপত্তা সংস্থাকে শো-কজ করতে হবে। তাদের গাফিলতির ব্যাখ্যা চাইতে হবে।

৫. কলেজের ‘ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি’ বা বিশাখা কমিটিকে বৈঠক ডাকতে হবে।

৬. অফিস সময়ের পর কলেজ চত্বর ফাঁকা রাখতে হবে।

৭. সিসিটিভি পর্যাপ্ত কিনা, তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে সংখ্যা বাড়াতে হবে।

পরবর্তী পদক্ষেপ

সরকারি সূত্রে খবর, আগামী মঙ্গলবারই কলেজ পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই সাত দফা নির্দেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, এই ঘটনার জেরে কলেজ চত্বরে নিরাপত্তা ও প্রশাসনিক গাফিলতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এর আগে কলেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কোনও সময় প্রাক্তন বা বহিরাগতদের অবাধ যাতায়াত থাকত। এমন পরিস্থিতিতে, এই সাত দফা কার্যকর হলে কলেজে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ দুইই জোরদার হবে বলে মনে করছে প্রশাসন।


```