Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ঢাকায় দুর্গামন্দির গুঁড়িয়ে দেওয়ায় হিন্দু সুরক্ষা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ভারতের

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ঘটনায় ফের একবার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সম্মান ও নিরাপত্তা চরম ধাক্কা খেয়েছে।

ঢাকায় দুর্গামন্দির গুঁড়িয়ে দেওয়ায় হিন্দু সুরক্ষা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশের ঢাকায় ধূলিসাৎ দুর্গামন্দির। বৃহস্পতিবারের ফাইল ছবি।

শেষ আপডেট: 27 June 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি অস্থায়ী দুর্গামন্দির বুলডোজার দিয়ে সরকার গুঁড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা করল ভারত। ঢাকার খিলখেত এলাকায় গত বৃহস্পতিবার রেললাইনের ধারে থাকা ওই দুর্গামন্দির সরকারি ব্যবস্থাপনায় ভেঙে দেওয়া হয়। বিশেষ করে এর দুদিন আগেই গত ২৪ জুন মুসলিম কট্টরপন্থীদের উন্মত্ত জনতা এই মন্দিরে হামলা চালিয়েছিল। তারাই মন্দির খালি করে দেওয়ার জন্য ১২ ঘণ্টার সময়সীমা দিয়েছিল।

উপস্থিত ভক্ত, পূজারী ও স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দিয়ে চলে যায় তারা। তারপরেই রেলের জমিতে মন্দির গড়ে উঠেছে অভিযোগে রেল কর্তৃপক্ষ বুলডোজার এনে গোটা মন্দির, সব বিগ্রহ ও পুজোর সরঞ্জাম ধুলোয় মিশিয়ে দিয়ে যায়। বৃহস্পতিবার সকালের ওই ঘটনার সময় স্থানীয়রা অনুরোধ জানান যে, শুক্রবার রথযাত্রা রয়েছে। অন্তত একটাদিন অপেক্ষা করতে। কিন্তু, তাতেও কর্ণপাত করেননি সরকারি আধিকারিকরা।

এরপরেই বাংলাদেশের মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ভারত ঘটনার তীব্র নিন্দা করে। দুর্গামন্দির ভাঙায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ঘটনায় ফের একবার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সম্মান ও নিরাপত্তা চরম ধাক্কা খেয়েছে। তিনি আরও বলেন, সেদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ও ধর্মীয় স্থানগুলিকে রক্ষা করা।

জয়সওয়াল আরও বলেন, আমরা জানি কট্টরপন্থীরা দুর্গামন্দির ভাঙার দাবি তুলে হামলা চালিয়েছিল। তারপরেও সেই মন্দির রক্ষা করার দায়িত্ব ভুলে অন্তর্বর্তী সরকার সাফাই দিয়েছে যে, ওই মন্দিরটি অবৈধভাবে রেলের জমিতে গড়ে উঠেছিল এবং ধ্বংস করার অনুমতি দিয়েছে সরকার। এমনকী মন্দিরে ভগবানের মূর্তিগুলি সরানোর সময় না দিয়ে তা সকলের সামনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঢাকার খিলখেত দুর্গামন্দির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার সকালে। স্থানীয় হিন্দুরা মন্দির ভাঙা আটকাতে বুলডোজারের সামনে শুয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন কয়েকশো মানুষ। পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছেএর আগে কিছু লোক মন্দিরে হামলা চালায়। সেদিন বাধা পেয়ে তারা সরে গেলেও হুমকি দিয়ে যায় পরদিন বেলা ১২টার মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে। তৌহিদি জনতা নামে একটি মৌলবাদী সংগঠনও তাতে গলা মেলায়।

এরপরই তৎপর হয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলে ওই মন্দির রেলের জমিতে অবস্থিত। সরিয়ে না নিলে ভেঙে ফেলা হবে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি যুক্ত বিবৃতিতে খিলখেত দুর্গা মন্দির উচ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। রেলের দাবি কুড়িল বিশ্ব রোড থেকে খিলখেত পর্যন্ত এলাকা দখলমুক্ত করা হয়েছে। যদিও হিন্দু সম্প্রদায়ের বক্তব্যওই এলাকায় অনেক নির্মাণ অক্ষত আছে। শুধু ভাঙার জন্যই দুর্গামন্দিরটিকে টার্গেট করে ধ্বংস করা হয়েছে।


```