Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চিনের মন্ত্রীকে কী ছবি উপহার দিলেন রাজনাথ? গাঢ় হল বন্ধুত্ব, তুলির টান বিহারের ভোটেও

জুনকে রাজনাথ বন্ধুত্বের স্মৃতিচিহ্ন হিসেবে হাতে তুলে দেন মধুবনী শিল্পকলা।

চিনের মন্ত্রীকে কী ছবি উপহার দিলেন রাজনাথ? গাঢ় হল বন্ধুত্ব, তুলির টান বিহারের ভোটেও

রাজনাথ সিং ও চিনের প্রতিরক্ষামন্ত্রী ডন জুন।

শেষ আপডেট: 27 June 2025 11:00

দ্য ওয়াল ব্যুরো: একদিকে সম্পর্কের বরফ, অন্যদিকে বন্ধুত্বের স্মারক হিসেবে চিত্রকলার ফলক। ভারত-চিন সম্পর্কের উত্তপ্ত কড়াইকে ঠান্ডা করতে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন-কে দিলেন এমন এক উপহার, যা দেখেই মন গলে গেল কমিউনিস্ট মন্ত্রীর। জুনকে রাজনাথ বন্ধুত্বের স্মৃতিচিহ্ন হিসেবে হাতে তুলে দেন মধুবনী শিল্পকলা। বিহারের মিথিলার এই প্রাচীন শিল্প দেখে যারপরনাই খুশি মন্ত্রীও।

শুধু চিত্রকলাই নয়, এ বার কি প্রতিবেশী চিনের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ নতুন করে বদলাতে পারেশুক্রবার চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই সীমান্ত শান্তি বজায় রাখা নিয়ে দু’পক্ষের দীর্ঘ আলোচনা হয়। জানা গিয়েছেদীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের জন্য ভারতের তরফে বেজিংকে চারটি প্রস্তাব দেওয়া হয়েছে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকের জন্য চিনে রয়েছেন রাজনাথ সিং। বৃহস্পতিবারই পহলগামের বিষয়টি বাদ দেওয়া এবং পাকিস্তানের বালুচিস্তানে অশান্তির জন্য ভারতকে প্রকারান্তে দায়ী করায় এসসিও-র যৌথ বিবৃতিতে সই করেননি রাজনাথ। কিন্তু সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো করার জন্য এবং কূটনৈতিক সম্পর্ক উন্নতির জন্য চারটি প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। এই চারটি প্রস্তাব হলসীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া নিয়ে দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছিল তা বহাল রাখা। উত্তেজনা কমানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো। দুই দেশের মানচিত্রগত সীমারেখায় যাতে কোনও বদল না আসে সেই দিকে নজর রাখা। দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল করার জন্য বিশেষ প্রতিনিধিদের ব্যবহার করা।

নিজের এক্স হ্যান্ডলে এই বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন রাজনাথ ছিল। কুটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দুই দেশই যে একটি ইতিবাচক পদক্ষেপ করছেতা তুলে ধরেন তিনি। পাশাপাশি চিনের বিদেশমন্ত্রীকে বিহারের মধুবনী ছবি উপহার দিয়েছেন রাজনাথ। উল্লেখ্য, এই বছরেই হতে চলেছে বিহার বিধানসভার ভোট।


```