Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এনসিআরটির ক্লাস এইটের বইয়ে আদালতে দুর্নীতি, বকেয়া মামলার বিশদ বর্ণনা, বহু রায়ের সমালোচনা

কেন্দ্রীয় সরকারের ওই সংস্থা ক্লাস এইটের সোশ্যাল সায়েন্স বিভাগের জন্য প্রকাশিত ওই বইয়ে সুপ্রিম কোর্টের দুটি মামলার রায়ের তীব্র সমালোচনা রয়েছে। একটি হল, ইলেক্টোরাল বন্ড। বলা হয়েছে রাজনৈতিক দলগুলির অর্থ সংগ্রহে স্বচ্ছতা ফেরাতে কেন্দ্রীয় সরকার ইলেক্টোরাল বন্ড চালু করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই বন্ড বাতিল করে দিয়েছে। ‌

এনসিআরটির ক্লাস এইটের বইয়ে আদালতে দুর্নীতি, বকেয়া মামলার বিশদ বর্ণনা, বহু রায়ের সমালোচনা

শেষ আপডেট: 24 February 2026 11:34

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের‌ (NCERT) সদ্য প্রকাশিত একটি বইয়ে ভারতের বিচার ব্যবস্থার (Indian jucial system) রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত বিপুল বকেয়া মামলার সংখ্যা তুলে ধরে বলা হয়েছে বিচারে বিলম্ব আসলে বিচার থেকে বঞ্চিত হওয়া (justice delayed is justice denied)।

কেন্দ্রীয় সরকারের ওই সংস্থা ক্লাস এইটের সোশ্যাল সায়েন্স বিভাগের জন্য প্রকাশিত ওই বইয়ে সুপ্রিম কোর্টের দুটি মামলার রায়ের তীব্র সমালোচনা রয়েছে। একটি হল, ইলেক্টোরাল বন্ড। বলা হয়েছে রাজনৈতিক দলগুলির অর্থ সংগ্রহে স্বচ্ছতা ফেরাতে কেন্দ্রীয় সরকার ইলেক্টোরাল বন্ড চালু করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই বন্ড বাতিল করে দিয়েছে। ‌

দ্বিতীয় যে রায়ের সমালোচনা বইটিতে রয়েছে তা হল, তথ্যপ্রযুক্তি আইন সংক্রান্ত। বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তথ্যপ্রযুক্তি আইনে একটি সংশোধন করে ইন্টারনেট মাধ্যমে আপত্তিজনক পোস্ট আটকাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করেছিল। শীর্ষ আদালত তাতেও আপত্তি তুলে সেটি বাতিল করে দিয়েছে। ‌ এনসিআরটি'র এই বই নিয়ে শিক্ষা থেকে রাজনীতি সব মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। তবে এনসিআরটি কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছে।

ওই সংস্থার ক্লাস এইটের সোশ্যাল সায়েন্সের বইয়ে বিচার ব্যবস্থার গুরুত্ব বিষয়ক একটি অধ্যায় গত বছর পর্যন্ত ছিল। সোমবার নতুন যে বই প্রকাশিত হয়েছে তাতে রয়েছে বিচার ব্যবস্থার নানা দিক সম্পর্কে সমালোচনা। তার মধ্যে বিচার ব্যবস্থায় দুর্নীতির বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং তাৎপর্যপূর্ণ বলেই ওয়াকিবহালমহল মনে করছে। যদিও বিষয়টি এমন নয় যে বিচারব্যবস্থায় দুর্নীতি নিয়ে বিচারপতিরা কম উদ্বিগ্ন। সদ্য অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এজলাসে বসেই বিচার ব্যবস্থায় দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে সংসদে অভিশংসন বা ইমপিচ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এনসিআরটি'র নতুন বইয়ে বকেয়া মামলার বিশদ বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশের নিম্ন আদালত গুলিতে বিচারাধীন মামলার সংখ্যা চার কোটি ৭০ লাখ। ৬২ লাখ চল্লিশ হাজার মামলা বিচারাধীন দেশের হাইকোর্ট গুলিতে। অন্যদিকে সুপ্রিম কোর্টে ৮১ হাজার মামলার পাহাড় জমে আছে।


```