Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র মুখ রাধাকৃষ্ণণই কেন, ব্যাখ্যা দিলেন অমিত শাহ

রাধাকৃষ্ণণের নাম ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছিল যে, বিজেপি (BJP) কি তবে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা (Tamil Nadu Election) ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিল? শাহ অবশ্য সেই জল্পনা উড়িয়ে দেন।

উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র মুখ রাধাকৃষ্ণণই কেন, ব্যাখ্যা দিলেন অমিত শাহ

রাধাকৃষ্ণণ ও অমিত শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 August 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী (NDA Candidate) হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের (CP Radhakrishnan) নাম ঘোষণা নিয়ে সোমবার স্পষ্ট অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর কথায়, “রাষ্ট্রপতি পূর্ব ভারতের, প্রধানমন্ত্রী উত্তর ও পশ্চিম ভারতের। তাই দক্ষিণ থেকে উপ-রাষ্ট্রপতি প্রার্থী হওয়া একেবারেই স্বাভাবিক।”

রাধাকৃষ্ণণের নাম ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছিল যে, বিজেপি (BJP) কি তবে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা (Tamil Nadu Election) ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিল? শাহ অবশ্য সেই জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, “আমরা এর আগেও মিত্রদের নিয়ে তামিলনাড়ুতে লড়েছি এবং আসন জিতেছি। কারও নাম ঘোষণা করলেই নানা প্রশ্ন ওঠে। রাধাকৃষ্ণণের দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে। দু’বার সাংসদ হয়েছেন, তামিলনাড়ুতে বিজেপির সভাপতি ছিলেন, ঝাড়খণ্ড, তেলঙ্গানা, পুদুচেরি ও মহারাষ্ট্রের রাজ্যপাল হয়েছেন। জনজীবনে তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, পরিণত রাজনীতিক।”

রাধাকৃষ্ণণের আরএসএস-যোগ নিয়েও প্রশ্ন ওঠে। শাহের জবাব, “মোদীজিরও তো আরএসএস সংযোগ আছে, আমারও আছে। মানুষ কি আমাদের কেবল সেই জন্যই বেছে নিয়েছে? এটা কোনও ‘মাইনাস পয়েন্ট’ নয়। অটলবিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী— সকলেরই আরএসএস যোগ ছিল। রাধাকৃষ্ণণের ক্ষেত্রেও তাই।”

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর হবে উপ-রাষ্ট্রপতি নির্বাচন। সেই দিনই হবে ভোটগণনা। গত ২০ অগস্ট মনোনয়ন জমা দেন রাধাকৃষ্ণণ। প্রস্তাবক ও সমর্থক মিলিয়ে চল্লিশ জন সাংসদ ছিলেন তাঁর পাশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গডকরি, জেপি নড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন মনোনয়ন দাখিলের সময়।

তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্ম ১৯৫৭ সালের ২০ অক্টোবর। কোয়েম্বাটুর থেকে দু’বার সাংসদ হওয়া ছাড়াও রাধাকৃষ্ণণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭৪ সালে জনসঙ্ঘের রাজ্য কমিটির সদস্য হন। পরে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দক্ষিণ ভারতের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেন।


```