Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরামর্শের আড়ালে তন্ত্রের ফাঁদে ৫৮ জন মহিলা! ফার্মহাউসের গোপন ক্যামেরায় ধরা পড়ল জ্যোতিষীর কুকীর্তি

নাসিকের অভিজাত কানাডা কর্নারে (Canada Corner) তাঁর রিয়েল এস্টেটের একটি অফিস ছিল। তবে তা কেবল ছিল খাতায় কলমে, আসলে সেখানে অপরাধের ব্যবসা চলত। রাজনীতি, ব্যবসা থেকে সেলিব্রিটি- সবাই তাঁকে ‘দিব্য শক্তির অধিকারী' একজন জ্যোতিষী’ হিসেবে চিনতেন। 

পরামর্শের আড়ালে তন্ত্রের ফাঁদে ৫৮ জন মহিলা! ফার্মহাউসের গোপন ক্যামেরায় ধরা পড়ল জ্যোতিষীর কুকীর্তি

নাসিকে গ্রেফতার জ্যোতিষী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 March 2026 18:30

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাসিকে আধ্যাত্মিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও যৌন শোষণের জাল। প্রভাবশালী জ্যোতিষী হিসেবে পরিচিত অশোক খরাটকে (Ashok Kharat) গ্রেফতার করেছে পুলিশ (astrologer arrested)। অভিযোগ, বিভিন্ন সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে মহিলাদের ডেকে এনে ফার্মহাউসে (Farmhouse Of Secrets) হিপনোটাইজ করতেন, নেশা করিয়ে ধর্ষণ করতেন, আর গোপনে ভিগোপন ক্যামেরায় বন্দি হত সেইসব মুহূর্ত (hidden camera case)। তদন্তে সামনে এসেছে অন্তত ৫৮ জন মহিলার ভয়াবহ শোষণের তথ্য (58 women exploitation)।

কী অভিযোগ উঠেছে এই জ্যোতিষীর বিরুদ্ধে?

৩৫ বছরের এক মহিলা অভিযোগ করেন, আচার–অনুষ্ঠান করার নাম করে জ্যোতিষী (Allegation against Astrologer) তাঁকে নেশাজাতীয় কিছু খাওয়ান। এরপর হিপনোটাইজ করে ধারাবাহিকভাবে ধর্ষণ করেন। শুধু তাই নয়, 'স্বামীর মৃত্যু হবে' অথবা 'তন্ত্র–মন্ত্রের অভিশাপ লাগবে,' এমন ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করতেন।

একজন নয়, বহু নারী শিকার

পুলিশি তদন্তে (Nashik Police Investigation) জানা যায়, এই শোষণ একজন মহিলার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। অভিযোগ অনুযায়ী, নিজের অফিসে ডেকে এনে একইভাবে বহু মহিলাকে নির্যাতন করেছেন অভিযুক্ত।

গোপন ক্যামেরায় রেকর্ড ৫৮ মহিলার ভিডিও

অফিসে গোপনে সিসিটিভি (CCTV) ক্যামেরা লাগিয়ে রাখা ছিল। পুলিশের হাতে পাওয়া একটি পেন ড্রাইভে মিলেছে ৫৮ জন নারীর আপত্তিকর ভিডিও।

‘ক্যাপ্টেন’ পরিচয়, তন্ত্র–মন্ত্র, রাজনৈতিক যোগ-সব মিলিয়ে ভয়ঙ্কর প্রভাব

অশোক খরাট নিজেকে 'ক্যাপ্টেন' বলে পরিচয় দিতেন কারণ তিনি নাকি মার্চেন্ট নেভির প্রাক্তন কর্মকর্তা। নাসিকের অভিজাত কানাডা কর্নারে (Canada Corner) তাঁর রিয়েল এস্টেটের একটি অফিস ছিল। তবে তা কেবল ছিল খাতায় কলমে, আসলে সেখানে অপরাধের ব্যবসা চলত। রাজনীতি, ব্যবসা থেকে সেলিব্রিটি- সবাই তাঁকে ‘দিব্য শক্তির অধিকারী' একজন জ্যোতিষী’ হিসেবে চিনতেন। বহু প্রভাবশালী মানুষ নিয়মিত তাঁর কাছে যেতেন।

তদন্তে সিট গঠন

রাজ্য সরকার বিশেষ দল (SIT) গঠন করেছে, যার নেতৃত্বে আছেন সৎপুতে (Tejaswini Satpute)। নাসিক ক্রাইম ব্রাঞ্চ উদ্ধার হওয়া ভিডিও ও নথি খুঁটিয়ে দেখছে।

কীভাবে গ্রেফতার হলেন?

অভিযুক্তকে গ্রেফতার করতে জাল পাতে পুলিশের দল। গ্রেফতারের খবর ফাঁস না করতে পুলিশ চালায় গোপন অভিযান। গভীর রাতে তাঁর ফার্মহাউসের বাইরে পুলিশ 'চোর চোর' বলে চিৎকার শুরু করে। বিশৃঙ্খলার সুযোগে সরাসরি ভেতরে ঢুকে যায়। এরপর ঘর থেকে তাঁকে ধরে ফেলে। তল্লাশিতে উদ্ধার হয়েছে, পিস্তল, কার্তুজ, নানা নথি। মিরগাঁওয়ের মন্দির ও আশ্রম থেকেও মিলেছে সন্দেহজনক কাগজপত্র।

রাজনৈতিক ঝড়

ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া মিলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তুলেছেন, “যে নারী শোষণকারীকে এত মর্যাদা দেওয়া হচ্ছিল, তার দায় নেবে কে?" উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দলের তরফে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। 


```