Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

১০ হাজার টাকা তুলতে গেছিলেন, এটিএম গোলযোগে পেলেন ৩ লক্ষ! কীভাবে ৩০ গুণ লাভ হল সুরতের ব্যক্তির

১০ হাজার টাকা তুলতে গিয়েছিলেন, হাতে এল না এক টাকাও! উল্টে অ্যাকাউন্ট থেকে কেটে গেল পুরো টাকাটাই। তারপর শুরু হল নয় বছরের দৌড়ঝাঁপ, ই-মেল, অভিযোগ আর অপেক্ষার ম্যারাথন।

১০ হাজার টাকা তুলতে গেছিলেন, এটিএম গোলযোগে পেলেন ৩ লক্ষ! কীভাবে ৩০ গুণ লাভ হল সুরতের ব্যক্তির

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 March 2026 15:42

দ্য ওয়াল ব্যুরো: ১০ হাজার টাকা তুলতে গিয়েছিলেন, হাতে এল না এক টাকাও! উল্টে অ্যাকাউন্ট থেকে কেটে গেল পুরো টাকাটাই। তারপর শুরু হল নয় বছরের দৌড়ঝাঁপ, ই-মেল, অভিযোগ আর অপেক্ষার ম্যারাথন। শেষ পর্যন্ত আদালতের রায়ে ব্যাঙ্কই দিতে চলেছে মূল টাকার ৩০ গুণেরও বেশি ক্ষতিপূরণ (costliest cash-dispensing errors for a bank)। সুরাটের এই ঘটনাই এখন উদাহরণ, সাধারণ গ্রাহকের লড়াইও বড় ব্যাঙ্ককে নতজানু করাতে পারে। অবশেষে ন্যায় পেলেন সুরাটের ওই গ্রাহক।

ঘটনা কী হয়েছিল?

২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি। সুরাটের উধনা এলাকার এক ব্যক্তি একটি এসবিআই এটিএম থেকে ১০ হাজার টাকা তুলতে যান। তিনি কার্ড ঢোকান, পিন দেন, কিন্তু মেশিন না তো টাকা দেয়, না কোনও রসিদ (Surat ATM glitch)। কয়েক মিনিট পরে তাঁর ফোনে মেসেজ আসে, অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই কেটে নেওয়া হয়েছে ১০ হাজার টাকা (ATM transaction failure)! এতে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান তিনি।

অভিযোগ করেও মিলল না সমাধান

৩ দিন পর, ২১ ফেব্রুয়ারি তিনি ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) ডুম্ভাল শাখায় লিখিত অভিযোগ জানান। এরপর মার্চ থেকে মে- টানা তিন মাস ই-মেল করে করে ব্যাঙ্ককে জানান সমস্যার কথা (SBI ATM error)। শুধু ব্যাঙ্ক নয়, বিষয়টি তিনি আরবিআই-তেও জানান এবং আরটিআই-এর (RTI) মাধ্যমে SBI-র কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। কিন্তু কোনও জায়গা থেকেই পাননি সন্তোষজনক জবাব। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।অবশেষে ২০১৭ সালের ২০ ডিসেম্বর তিনি উপভোক্তা আদালতের দ্বারস্থ হন।

ব্যাঙ্কের যুক্তি, আদালতের কড়া মন্তব্য

শুনানিতে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) দাবি করে, এটিএম ছিল SBI-র, আর তাঁদের রেকর্ডে লেনদেন 'সফল' দেখাচ্ছে, তাই দায় তাদের নয়। কিন্তু কমিশন এই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, লেনদেনে কী ঘটেছিল তার পাকা প্রমাণ দিতে ব্যাঙ্ক ব্যর্থ হয়েছে। উপরন্তু, RBI–এর নিয়ম অনুযায়ী, এমন ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যেই টাকা ফেরত দেওয়া উচিত ছিল, যা ব্যাঙ্ক করেনি।

দীর্ঘ বিলম্বে ক্ষতিপূরণ প্রায় ৩.৩ লাখ টাকা

চূড়ান্ত রায়ে কমিশন ব্যাঙ্ককে নির্দেশ দেয়-

  • গ্রাহককে ফেরত দিতে হবে ১০ হাজার টাকা, ৯% বার্ষিক সুদসহ
  • বিলম্বের জন্য প্রতিদিন ১০০ টাকা হারে ক্ষতিপূরণ
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট বিলম্বের দিন ৩ হাজার ২৮৮-অর্থাৎ ক্ষতিপূরণ দাঁড়ায় ৩ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা
  • মানসিক হয়রানির জন্য ৩ হাজার টাকা
  • আইনি খরচ বাবদ ২ হাজার টাকা

অর্থাৎ ১০ হাজার টাকার জায়গায় ব্যাঙ্ককে এখন গুণে গুণে দিতে হবে প্রায় ৩.৪ লাখ টাকা।

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, একটি ছোট ভুল ও ব্যাঙ্কের অবহেলা সাধারণ গ্রাহকদের জীবনে কত বড় ভোগান্তি ডেকে আনতে পারে; আবার ধৈর্য ও আইনি লড়াই শেষ পর্যন্ত ন্যায় এনে দেয়।


```