Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অনেক সিদ্ধান্ত মানতে পারছি না' বলে নৈতিক প্রশ্ন তুলে সরে গেলেন এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান

বড় ধাক্কা ব্যাঙ্কিং দুনিয়ায়! নৈতিক কারণে ইস্তফা এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান অতনু চক্রবর্তীর—কি ঘটছে সংস্থার ভিতরে?

'অনেক সিদ্ধান্ত মানতে পারছি না' বলে নৈতিক প্রশ্ন তুলে সরে গেলেন এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান

অতনু চক্রবর্তী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 March 2026 08:49

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যান অতনু চক্রবর্তী। দেশের বৃহত্তম এই বেসরকারি ব্যাঙ্কের শীর্ষ পদ থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ওই কর্তা পদত্যাগ পত্রে লিখেছেন, প্রতিষ্ঠানের অনেক সিদ্ধান্তের সঙ্গেই আমি নৈতিক সায়ে দিতে পারছি না। নৈতিক বিরোধ হচ্ছে বলেই আমি সরে গেলাম। ‌

এইচডিএফসি বোর্ড তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করার পর রিজার্ভ ব্যাঙ্ক কেকি মিস্ত্রিকে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ করেছে। তিনি আজ থেকে কার্যকর গ্রহণ করবেন। ‌

ব্যাঙ্কের তরফে অতনু চক্রবর্তীর পদত্যাগের বিষয়ে জানানো হয়েছে যে 'তিনি নৈতিক কিছু বিষয় উত্থাপন করে প্রতিষ্ঠান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন ব্যাঙ্কের বাকি পরিচালকেরা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলি সঙ্গে তিনি তাল মেলাতে পারছেন না।‌'

এরপরই প্রশ্ন উঠেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এমন কী সিদ্ধান্ত নিচ্ছে যেগুলি সঙ্গে স্বয়ং চেয়ারম্যানের সায় নেই? এই বিষয়ে চেয়ারম্যান অতনু চক্রবর্তী কোন প্রতিক্রিয়া দেননি। এইচডিএফসিও এই বিষয়ে নীরব। তবে গুরুতর কিছু ঘটেছে বলে ওয়াকিবহালমহল মনে করছে।

অতনু চক্রবর্তী পদত্যাগ পত্রে লিখেছেন দু'বছর ধরে তিনি অনেক সিদ্ধান্তের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না।

যদিও এই প্রতিষ্ঠানে তাঁর অবদান অপরিসীম বলে একাধিক মহল মনে করে। ২০২১-এ নামজাদা ব্যাঙ্কার অতনু চক্রবর্তী এইচডিএফসির চেয়ারম্যান পদে আসার পর সংস্থার প্রভূত উন্নতি হয়। তাঁর সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের মার্জারের ফলে এইচডিএফসি ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ঘটে। বর্তমানে এটি দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। স্বভাবতই সেই ব্যাঙ্কের অভ্যন্তরে এমন কী ঘটেছে যা নিয়ে স্বয়ং চেয়ারম্যান বিরক্ত ছিলেন তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।


```