মোদী (PM Narendra Modi) জানালেন, জিএসটি-র এই সংস্করণ (GST Reform) ভারতের উন্নয়নের যাত্রাকে আরও তরান্বিত করবে, সমস্ত রাজ্যের বিকাশ হবে।

জিএসটি নিয়ে নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 21 September 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, সোমবার থেকে লাগু হচ্ছে সংশোধিত জিএসটি (GST Reform)। নতুন জিএসটি সংস্কার অনুযায়ী আগের চারটি স্তর বাদ দিয়ে এবার থেকে দুই স্তরের ব্যবস্থা চালু হবে। পুজোর আগে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমবে। সেই নিয়েই জাতির উদ্দেশে ভাষণ দিলেন মোদী (PM Narendra Modi)।