Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিহারে ফের ‘গালি বিতর্ক’, তেজস্বীর সভা থেকে মোদীর মায়ের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

বিজেপি-র দাবি, মহুয়ার সভা থেকে শোনা গিয়েছে আপত্তিকর স্লোগান, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।

বিহারে ফের ‘গালি বিতর্ক’, তেজস্বীর সভা থেকে মোদীর মায়ের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 September 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রয়াত মায়ের নামে ফের নাকি কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এ বার তেজস্বী যাদবের ‘বিহার অধিকার যাত্রা’-র (Voter Aadhikar Yatra) মঞ্চ থেকে গালিগালাজ করার অভিযোগ উঠল। বিজেপি-র দাবি, মহুয়ার সভা থেকে শোনা গিয়েছে আপত্তিকর স্লোগান, যা পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে ছড়িয়ে পড়ে।

এর আগেও রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভোটার অধিকার যাত্রা’-য় একই ধরনের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। বিজেপি সে সময় এফআইআর দায়ের করে রাজ্য জুড়ে বনধের ডাক দেয়। পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে রাস্তায় সংঘর্ষও বেধে যায়।

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধরি অভিযোগ, ‘‘তেজস্বী যাদব আবারও মোদীজির প্রয়াত মায়ের অপমান করেছেন। সভায় আরজেডি কর্মীরা লাগাতার কুরুচিকর স্লোগান দিয়েছে, আর তেজস্বী তাদের উৎসাহ দিয়েছেন। বিহারের মা-বোনেরা অবশ্যই এর জবাব দেবেন।’’ একই সুরে উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর মাকে ফের গালাগালি দেওয়া হয়েছে তেজস্বীর যাত্রায়... এটা তাদের মানসিকতার বহিঃপ্রকাশ।’

কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের হুঁশিয়ারি, ‘‘যারা প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদের পরিণতি হবে কংসের মতোই। শেষ ঘনিয়ে এসেছে। বিহারের মানুষ তেজস্বী-রাহুলদের শেষ করে দেবে।’’

যদিও উল্টো দাবি করেছে আরজেডি। মহুয়ার বিধায়ক ডা. মুকেশ রৌশন বলেন, ‘‘কোনও আরজেডি কর্মী বা অন্য কেউ প্রধানমন্ত্রীকে অপমান করেননি। বিজেপি ভিডিওকে বিকৃত করে ছড়িয়েছে। এটা একেবারেই রাজনৈতিক ষড়যন্ত্র।’’ তাঁর অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃত ভাবে ভিডিও এডিট করে তেজস্বী ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ফলে ফের ‘গালি বিতর্ক’-কে কেন্দ্র করে চড়ছে বিহারের রাজনীতির পারদ।


```