Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বিহারের উন্নতি ওরা দেখতে পারে না', কংগ্রেস-আরজেডিকে তুলোধনা মোদীর, টানলেন 'বিড়ি' বিতর্ক

প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন কয়েক দিন আগে কংগ্রেসের কেরল শাখা জিএসটি সংস্কার নিয়ে বিজেপিকে উপহাস করে একটি পোস্ট করেছিল।

'বিহারের উন্নতি ওরা দেখতে পারে না', কংগ্রেস-আরজেডিকে তুলোধনা মোদীর, টানলেন 'বিড়ি' বিতর্ক

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 September 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী বিহারে (Bihar Election 2025) গিয়ে নরেন্দ্র মোদী (Narendra Modi) যে বিরোধীদের আক্রমণ করবেন তা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই আক্রমণের হাতিয়ার যদি বিরোধীরাই হাতে তুলে দেয়? খানিকটা এমনই হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পূর্ণিয়ার এক জনসভা থেকে কংগ্রেস (Congress) এবং রাষ্ট্রীয় জনতা দল (RJD)-কে বিঁধেছেন। সম্প্রতি 'বিড়ি-বিহার' (Bidi-Bihar) নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, যখনই বিহার উন্নয়নের পথে এগিয়ে যায়, তখনই বিরোধী দলের নেতারা রাজ্যটিকে অপমান করতে ব্যস্ত হয়ে পড়েন।

মোদী বলেন, "বিহারের তৈরি রেল ইঞ্জিন এখন আফ্রিকায় রফতানি হচ্ছে। কিন্তু কংগ্রেস এবং আরজেডি নেতারা এটা পছন্দ করছেন না। যখনই বিহার উন্নতি করে, এই দলগুলি রাজ্যটিকে অপমান করার জন্য উঠেপড়ে লাগে।" প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন যে, "কংগ্রেস, আরজেডি-র সঙ্গে হাত মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বিহারকে বিড়ির সঙ্গে তুলনা করে রাজ্যের সম্মান নষ্ট করছে। এই মানুষগুলি বিহারকে ঘৃণা করে।"

প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন কয়েক দিন আগে কংগ্রেসের কেরল শাখা জিএসটি (GST) সংস্কার নিয়ে বিজেপিকে উপহাস করে একটি পোস্ট করেছিল। ওই পোস্টে লেখা হয়েছিল, "বিড়ি ও বিহার দুটোই 'বি' দিয়ে শুরু হয়। তাই আর এগুলিকে পাপ বলে মনে করা যাবে না।" বিড়ির ওপর জিএসটি কমানোর বিষয়টিকে তুলে ধরা এই পোস্টটি তীব্র সমালোচনার জন্ম দেয় এবং পরে কংগ্রেস পার্টিকে ক্ষমা চেয়ে সেটি মুছে ফেলতে বাধ্য হয়।

ওই বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী বিরোধীদের একহাত নেন। তিনি তাঁর সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি পার্থক্য তুলে ধরে বলেন, "আরজেডি এবং কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চিন্তা হল নিজেদের পরিবারের চিন্তা করা। এই মানুষগুলি আপনাদের পরিবারের কথা কখনও ভাববে না। কিন্তু আমার কাছে আপনারা সবাই পরিবার। আর সে কারণেই আমি বলি, 'সবকা সাথ, সবকা বিকাশ', মোদী আপনাদের খরচ এবং সঞ্চয়ের কথা ভাবে।''

জিএসটি প্রসঙ্গে মোদীর আরও সংযোজন, জিএসটি কমানোর সিদ্ধান্ত উৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির বার্তা। এর ফলে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ঘি এবং অন্যান্য অনেক খাদ্যপণ্যের দাম কমবে, যা সাধারণ পরিবারের বাজেটকে স্বস্তি দেবে।

বিহারে সুশাসনের অভাব নিয়ে আরজেডি এবং কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী দাবি করেন যে, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মা-বোনেরা তাদের উপযুক্ত জবাব দেবেন।


```