Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দেশব্যাপী করের বোঝা কমবে! স্বাধীনতা দিবসে জিএসটি নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

মোদীর কথায়, এই সংস্কার সাধারণ মানুষের করের বোঝা অনেকটাই হালকা করবে। প্রধানমন্ত্রীর এও দাবি, নতুন প্রজন্মের জন্য এটি একটি বড় ‘উপহার’ হতে চলেছে।

দেশব্যাপী করের বোঝা কমবে! স্বাধীনতা দিবসে জিএসটি নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 August 2025 10:18

দ্য ওয়াল ব্যুরো: ৭৯ তম স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে দেশবাসীর জন্য ‘দ্বিগুণ’ দীপাবলির উপহার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লালকেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানালেন, শীঘ্রই চালু হতে চলেছে 'নেক্সট জেনারেশন' জিএসটি (GST)! ঠিক কী বোঝাতে চাইলেন প্রধানমন্ত্রী?

আসলে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সরলীকরণ করছে কেন্দ্রীয় সরকার। মোদীর কথায়, এই সংস্কার সাধারণ মানুষের করের বোঝা অনেকটাই হালকা করবে। প্রধানমন্ত্রীর এও দাবি, নতুন প্রজন্মের জন্য এটি একটি বড় ‘উপহার’ হতে চলেছে।

মোদী বলেন, “এই দীপাবলিতে আপনাদের জন্য থাকছে বিশেষ উপহার। নতুন জিএসটি সংস্কার গোটা দেশে করের চাপ কমাবে। দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিস সস্তা হবে, যার ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বড় উপকার হবে।”

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, আট বছর আগে চালু হওয়া জিএসটি ব্যবস্থাই প্রথমবার একাধিক করকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। ২০১৭ সালের ১ জুলাই যাত্রা শুরুর পর এবার তার পুনর্মূল্যায়নের সময় এসেছে বলে মনে করে কেন্দ্র। এজন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে এবং রাজ্যগুলির সঙ্গেও পরামর্শ হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থারও প্রশংসা করেন। বলেন, ''আজ সারা বিশ্ব ইউপিআইকে এক আশ্চর্য হিসেবে দেখছে। একা ভারতেই বিশ্বের অর্ধেক রিয়েল-টাইম লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে হচ্ছে। শিল্প, সৃজনশীলতা, সোশ্যাল মিডিয়া—সবক্ষেত্রে কেন আমরা অন্যের ওপর নির্ভর করব? কেন আমাদের সম্পদ বিদেশে যাবে? আমি দেশের যুবশক্তির ওপর ভরসা রাখি'', মন্তব্য তাঁর।


```