Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বৃদ্ধ অধ্যাপককে ঠকিয়ে কোটি টাকার ফ্ল্যাট নিজের নামে করল পরিচারিকা! বৃদ্ধাশ্রমে গেলেন মালিক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে মুম্বইয়ের হিরানন্দানি গার্ডেন এলাকার পার্কে অভিযুক্ত নিকিতা নায়েকের (Nikita Naik) সঙ্গে পরিচয় হয়েছিল অধ্যাপক মনমোহনের। সেখান থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে।

বৃদ্ধ অধ্যাপককে ঠকিয়ে কোটি টাকার ফ্ল্যাট নিজের নামে করল পরিচারিকা! বৃদ্ধাশ্রমে গেলেন মালিক

ছবি-এআই

শেষ আপডেট: 11 June 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বাসের মাশুল গুনতে হল ৮২ বছরের প্রাক্তন আইআইটি বম্বে অধ্যাপককে। পরিচারিকার উপর সমস্ত দায়িত্ব দিয়েছিলেন। সেই মহিলাই বৃদ্ধর সর্বস্ব হাতিয়ে নেন (Mumbai house help steals cash and jewellery)। এমনকি তাঁকে এক বৃদ্ধাশ্রমে ফেলে আসেন। পরে ঘটনাটি প্রকাশ্যে আসলে গ্রেফতার করা হয় তাঁকে। মুম্বইয়ের এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে মুম্বইয়ের হিরানন্দানি গার্ডেন এলাকার পার্কে অভিযুক্ত নিকিতা নায়েকের (Nikita Naik) সঙ্গে পরিচয় হয়েছিল অধ্যাপক মনমোহনের। সেখান থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। প্রৌঢ়ার বাড়িতে পরিচারিকার কাজ নেন নিকিতা। সময়ের সঙ্গে সঙ্গে মনমোহনের পরিবার, সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য নিজের হাতের মুঠোয় করে নেন।

মনমোহনের অভিযোগ, বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাওয়ায় তিনি বাড়ির সমস্ত দায়িত্ব নিকিতার উপর ছেড়ে দিয়েছিলেন। বাজার থেকে ওষুধ কেনা, ব্যাঙ্কের কাজ, এমনকী ফ্ল্যাটের মেইনটেনেন্স দেওয়া-সহ দৈনন্দিনের যাবতীয় কাজ  সামলাতেন ওই পরিচারিকা। তাঁর এটিএম কার্ডের পিন নম্বর ও নেট ব্যাঙ্কিংয়ের অ্যাক্সেসও ছিল নিকিতার হাতে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিকিতা তাঁকে স্বাস্থ্যপরীক্ষার অজুহাতে নিয়ে গিয়ে ভিখরোলি পশ্চিমের একটি বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেন। তখনও মনমোহন বুঝতে পারেননি, তাঁর সঙ্গে কী ভয়ংকর প্রতারণা হতে চলেছে।

এপ্রিল মাসে নিকিতা তাঁকে ভুলিয়ে রেজিস্ট্রেশন অফিসে নিয়ে যান, যেখানে কিছু কাগজে সই করিয়ে চারটি ফ্ল্যাটের এক-তৃতীয়াংশ, প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি, নিজের নামে লিখিয়ে নেন বলে অভিযোগ। এরপর মনমোহনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকার থেকে নগদ টাকা এবং গয়নাও তুলে নেন।

হাউজিং সোসাইটি কমিটি একটি রেজিস্টার্ড ডকুমেন্ট পায়,  যেখানে নিকিতা তাঁর নামে ফ্ল্যাটের শেয়ার সার্টিফিকেট ট্রান্সফার করার অনুরোধ জানিয়েছেন। সন্দেহ হওয়ায় কমিটির তরফে মনমোহনের পুণে-নিবাসী ছেলেকে খবর দেওয়া হয়। বৃদ্ধর ছেলে দ্রুত মুম্বই ফিরে এসে দেখেন, তাঁর বাবা বৃদ্ধাশ্রমে রয়েছেন। পুরো ঘটনা জেনে তিনি পওয়াই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মনমোহনের বয়ান রেকর্ড করে রবিবার নিকিতার বিরুদ্ধে মামলা রুজু করেছে।


```