অভিযুক্ত রাজ কুশওয়া অপরাধের কথা কবুল করে পুলিশকে জানিয়েছে, সোনম খুনের সময় সেখানেই ছিল এবং স্বামীকে খুন হতে সে নিজের চোখেই দেখেছে। শুধু তাই নয়, খুনিরা শেষপর্যন্ত এই মারাত্মক কাজ করতে রাজি না হওয়ায় তাদের নগদ টাকা দেওয়ার কথা দেয়। খুনের পর স্বামীর টাকার ব্যাগ থেকেই তাদের হাতে নগদ টাকাও গুঁজে দেয় সোনমই।
.jpg.webp)
রাজা রঘুবংশী হত্যাকাণ্ড
শেষ আপডেট: 11 June 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের রাজা রঘুবংশী খুনে (Raja Raghubangshi Murder Case) একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। মূল অভিযুক্ত হিসেবে স্ত্রী সোনম রঘুবংশী এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াহাকে গ্রেফতার করেছে পুলিশ। রক্তমাখা রেনকোট, খুকরি-সহ (ধারাল অস্ত্র) একাধিক তথ্যপ্রমাণ উদ্ধার হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, হানিমুনে যাওয়ার আগে থেকেই স্বামীকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম (Sonam Raghubangshi)। ২০ লক্ষ টাকার বিনিময়ে খুনি ভাড়া করেছিলেন তিনি। তদন্তকারীদের সূত্রে আরও জানা যায়, গত ২৩ মে রাজা, সোনম চেরাপুঞ্জির একটি অপ্রচলিত ট্রেকিং ট্রেল- মাওলিংখিয়িয়াত রুটে যান। তাঁদের পিছন পিছন তিন ভাড়াটে খুনি (আকাশ, আনন্দ, বিকাশ) গিয়েছিলেন। এক স্থানীয় গাইড জানান, খুনিদের দলটি হিন্দি ভাষায় কথা বলছিল। তাঁরা গাইড নিয়ে যাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দেয়।
অভিযুক্ত রাজ কুশওয়া অপরাধের কথা কবুল করে পুলিশকে জানিয়েছে, সোনম খুনের সময় সেখানেই ছিল এবং স্বামীকে খুন হতে সে নিজের চোখেই দেখেছে। শুধু তাই নয়, খুনিরা শেষপর্যন্ত এই মারাত্মক কাজ করতে রাজি না হওয়ায় তাদের নগদ টাকা দেওয়ার কথা দেয়। খুনের পর স্বামীর টাকার ব্যাগ থেকেই তাদের হাতে নগদ টাকাও গুঁজে দেয় সোনমই।
ডিজিটাল প্রমাণ, রক্তমাখা পোশাক, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এক মারাত্মক ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে। তদন্তকারীদের মতে, এটি হানিমুনের আড়ালে একটি ‘পরিকল্পিত খুন’ (Sonam-Raja on Honeymoon)।
এখনও পর্যন্ত যে যে তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ
তদন্তে এখনও যেসব তথ্য অজানা রয়ে গিয়েছে-