মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়, “যাঁরা নিজের উদ্যোগে তেহরান ছাড়তে পারেন, তাঁরা যেন দেরি না করে নিরাপদ কোনও স্থানে সরে যান।”

ভারতীয়দের তেহরান ছাড়তে বলল বিদেশমন্ত্রক
শেষ আপডেট: 17 June 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলের (Israel) লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত ইরানের রাজধানী তেহরান (Tehran)। এমন পরিস্থিতিতে শহরে থাকা ভারতীয় নাগরিক ও পিওআই (Persons of Indian Origin)-দের তেহরান ছাড়ার পরামর্শ দিল ভারতের বিদেশ মন্ত্রক (Foreign Ministry)।
মঙ্গলবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়, “যাঁরা নিজের উদ্যোগে তেহরান ছাড়তে পারেন, তাঁরা যেন দেরি না করে নিরাপদ কোনও স্থানে সরে যান।”
সঙ্গে এও জানানো হয়েছে, যাঁরা এখনও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি, তাঁরা যেন অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের বর্তমান অবস্থান ও ফোন নম্বর জানান।
জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকদের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে: +98 9010144557, +98 9128109115, +98 9128109109
বস্তুত, কানাডায় চলা জি৭ সম্মেলন থেকে একদিন আগেই আমেরিকায় ফিরছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউস (White House) জানিয়েছে, আরব দুনিয়ায় (Middle East) দ্রুত অবনতি পরিস্থিতির জন্যেই এই সিদ্ধান্ত। তেহরানের (Tehran) নাগরিকদেরও অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
জি৭-এ ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে একটি শান্তির বার্তা দেওয়ার খসড়া বিবৃতি তৈরি হলেও, তাতে সই করবেন না বলে জানিয়ে দিয়েছে আমেরিকা। ট্রাম্পের ঘনিষ্ঠ এক আধিকারিক জানিয়েছেন, এই বিবৃতি মার্কিন অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রাখে না।