পরিসংখ্যান বলছে, পরবর্তী পাঁচ জন বিশ্বনেতার ফলোয়ার যোগ করলেও মোদীর একার ফলোয়ার সংখ্যায় পৌঁছয় না।

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
শেষ আপডেট: 26 February 2026 08:36
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) জনপ্রিয়তা নিয়ে এখন আর লুকোচুরি নেই। বিভিন্ন দেশের প্রধানরা তাঁর প্রশংসা করেন। বিদেশ সফরে মোদী যে অভ্যর্থনা পান, তাও বেশ নজরকাড়া। এছাড়া ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যে কতটা তা বুঝিয়ে দিল তাঁর ইনস্টাগ্রাম। বিশ্বের প্রথম নেতা হিসেবে ১০ কোটি ফলোয়ার ছুঁলেন তিনি (Narendra Modi Instagram followers)। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেওয়া মোদীর অ্যাকাউন্ট গত এক দশকে ক্রমে এমন এক ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে তাঁর পোস্ট, ভিডিও ও বার্তা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছয় (Modi 100 million Insta milestone)।
বিশ্বের অন্য নেতাদের তুলনায় ইনস্টাগ্রামে মোদীর জনপ্রিয়তা বহুগুণ বেশি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Instagram followers), যিনি দ্বিতীয় স্থানে আছেন তাঁর ফলোয়ার সংখ্যা অর্ধেকেরও কম, ৪৩.২ মিলিয়ন। আন্তর্জাতিক মহলে যে মোদীর ডিজিটাল উপস্থিতি কতটা শক্তিশালী, এ সংখ্যাই তার স্পষ্ট প্রমাণ (Modi vs Trump Instagram)।
বিশ্বনেতাদের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা - কার কত?
পরিসংখ্যান বলছে, পরবর্তী পাঁচ জন বিশ্বনেতার ফলোয়ার যোগ করলেও মোদীর একার ফলোয়ার সংখ্যায় পৌঁছয় না।
শুধু আন্তর্জাতিক নেতাই নয়, ভারতীয় রাজনীতিতেও (Indian Politics) মোদী ইনস্টাগ্রামে অনেকটাই এগিয়ে। দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ফলোয়ার মাত্র ১৬.১ মিলিয়ন, আর রাহুল গান্ধীর (Rahul Gandhi) রয়েছে প্রায় ১২.৬ মিলিয়ন ফলোয়ার। ফলে এই প্ল্যাটফর্মে মোদীর জনপ্রিয়তায় কোনও প্রতিদ্বন্দ্বী ধারেকাছে নেই।
ইজরায়েল সফর- প্রথম দিনেই নজর কাড়লেন মোদী
মোদী বর্তমানে ইজরায়েল সফরে (PM Modi Israel Visit)। নয় বছরে এটি তাঁর দ্বিতীয় সফর। এদিন তিনি ইজরায়েলের সংসদ কেনেসেট–এ ভাষণ দিয়ে বলেন, গাজায় স্থায়ী ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত আলোচনার পথেই সমাধান চায়। সেই সঙ্গে সন্ত্রাসবাদকে বিশ্বশান্তির সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেন তিনি।
সফরের প্রথম দিনেই তাঁকে দেওয়া হয় কেনেসেটের সর্বোচ্চ সম্মান, ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’। এটি প্রথমবার কোনও বিদেশি নেতা পেলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে বন্ধুর থেকেও বেশি বলে উল্লেখ করেন এবং অক্টোবর ৭-এর হামলার পর ইজরায়েলের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান।