Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজয়-রশ্মিকার বিয়েতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, জীবনের নতুন অধ্যায়ের সূচনায় আশীর্বাদ মোদীর

২৫ ফেব্রুয়ারি মেহেন্দি অনুষ্ঠান। ক্রিটেক খেলার আয়োজন করা হয়েছে দুই পক্ষের মধ্যে। কখনও ক্যান্ডেলনাইট ডিনার কখনও পুল পার্টিতে সেজে উঠছে বিবাহ আসর। এই গালা সেলিব্রেশনে আর কী কী চমক অপেক্ষায়, রাত পোহালেই উত্তর মিলবে সব প্রশ্নের।

বিজয়-রশ্মিকার বিয়েতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, জীবনের নতুন অধ্যায়ের সূচনায় আশীর্বাদ মোদীর

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 25 February 2026 13:18

দ্য ওয়াল ব্যুরো: সিনেদুনিয়ার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ( Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-র বিয়েকে ঘিরে বিনোদন জগতের উচ্ছ্বাস এখন তুঙ্গে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর (Udaipur)-এ বসছে তাঁদের বিয়ের আসর। ২৩ ফেব্রুয়ারি থেকেই সেখানে শুরু হয়েছে প্রিওয়েডিং সেলিব্রেশনে। উপস্থিত হয়েছে দুই পক্ষের পরিবারের সদস্যরা। বিনোদন জগত থেকে দেশের বিভিন্ন সেলিব্রিটিরা নিমন্ত্রণ পেয়েছেন এই বিগ ফ্যাট ওয়েডিং-এ। নিমন্ত্রণ পত্র পেয়ে এই বিশেষ মুহূর্তে জুটিকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী?

অভিনেতার টিমের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে। বার্তায় মোদী লিখেছেন, “বিজয় ও রশ্মিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই শুভ ও আনন্দঘন উপলক্ষে দেবরাকোন্ডা ও মন্দানা পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই দিনটি তাঁদের জীবনে এক নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা।”

তিনি আরও লেখেন, “আমাদের সংস্কৃতিতে ‘সখা সপ্তপদা ভাব’-এর বিশেষ তাৎপর্য রয়েছে। সাত পা একসঙ্গে চলার মাধ্যমে দু’জন মানুষ আজীবনের বন্ধু ও সঙ্গী হয়ে ওঠেন। বিজয় ও রশ্মিকা চলচ্চিত্রের চিত্রনাট্যে নতুন নন, কিন্তু তাঁদের বাস্তব জীবনের এই অধ্যায়, যা ভালোবাসা ও বিশ্বাসে গড়া, নিঃসন্দেহে পর্দার জাদুকেও ছাপিয়ে যাবে।”

বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “আগামী দিনগুলো যেন তাঁদের স্বপ্নপূরণের আনন্দে ভরে ওঠে। ভালবাসা ও বোঝাপড়ার মাধ্যমে তাঁরা যেন দায়িত্ব ভাগ করে নেন, একে অপরের শক্তি থেকে শেখেন এবং অপূর্ণতাকে স্নেহের সঙ্গে গ্রহণ করেন। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নবদম্পতি ও তাঁদের পরিবারকে আমার আন্তরিক আশীর্বাদ ও শুভকামনা।”

নরেন্দ্রমোদির চিঠি

২৫ ফেব্রুয়ারি মেহেন্দি অনুষ্ঠান। ক্রিটেক খেলার আয়োজন করা হয়েছে দুই পক্ষের মধ্যে। কখনও ক্যান্ডেলনাইট ডিনার কখনও পুল পার্টিতে সেজে উঠছে বিবাহ আসর। এই গালা সেলিব্রেশনে আর কী কী চমক অপেক্ষায়, রাত পোহালেই উত্তর মিলবে সব প্রশ্নের।

উল্লেখ্য, রবিবারই নিজেদের সম্পর্ক ও বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বিজয় ও রশ্মিকা। ভক্তদের দেওয়া আদরের নাম ‘ভিরোশ’-এর উল্লেখ করে তাঁরা জানান, ভালবাসার মানুষের আশীর্বাদ নিয়েই শুরু হতে চলেছে তাঁদের নতুন পথচলা। 


```