Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নতুন গান নেবেন না, তবে মুক্তি পাবে বহু অসমাপ্ত ট্র্যাক, অনুরাগীদের উদ্দেশে খোলা চিঠি অরিজিতের

অরিজিৎ এদিন স্পষ্ট করে দেন, তিনি আর নতুন প্লেব্যাক কাজ নিচ্ছেন না ঠিকই, কিন্তু হাতে এখনও বহু অসম্পূর্ণ গান রয়েছে। সেই সব গান ধাপে ধাপে মুক্তি পাবে। তাঁর কথায়, চলতি বছর জুড়েই এমন বেশ কিছু গান প্রকাশিত হতে পারে, এমনকি আগামী বছরেও সে তালিকা গড়াতে পারে। 

নতুন গান নেবেন না, তবে মুক্তি পাবে বহু অসমাপ্ত ট্র্যাক, অনুরাগীদের উদ্দেশে খোলা চিঠি অরিজিতের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 February 2026 13:03

দ্য ওয়াল ব্যুরো: প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ নেবেন না—জানুয়ারিতে এমন ঘোষণায় অনুরাগীদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Sing)। প্লেব্যাক থেকে অবসরের কথা জানানোর কয়েক সপ্তাহ পর এবার অনুরাগীদের উদ্দেশে কলম ধরলেন তিনি।

মঙ্গলবার এক্স-এ পোস্ট করা নোটে অরিজিৎ লেখেন, এই বার্তাটি শুধুই তাঁর শ্রোতাদের জন্য। তিনি সকলকে ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। কঠিন পৃথিবীতে অনুরাগীদের এই সৌজন্য ও মমতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন গায়ক।

অরিজিৎ এদিন স্পষ্ট করে দেন, তিনি আর নতুন প্লেব্যাক কাজ নিচ্ছেন না ঠিকই, কিন্তু হাতে এখনও বহু অসম্পূর্ণ গান রয়েছে। সেই সব গান ধাপে ধাপে মুক্তি পাবে। তাঁর কথায়, চলতি বছর জুড়েই এমন বেশ কিছু গান প্রকাশিত হতে পারে, এমনকি আগামী বছরেও সে তালিকা গড়াতে পারে। অনুরাগীদের নিশ্চিন্তে শান্ত থাকার এবং অযথা বিতর্কে না জড়ানোর পরামর্শও দেন তিনি।

যদিও ইতিমধ্যেই আমির খানের ছবি এক দিন-এর গান সকলের সামনে এসেছে। অরিজিতের নতুন গানে এখন বুঁদ আট থেকে আশি। তবে এই শেষ নয়, রয়েছে আরও। এর আগে নববর্ষের শুরুতে অরিজিৎ জানিয়েছিলেন, দীর্ঘদিনের এই পথচলা তাঁর কাছে “অসাধারণ অভিজ্ঞতা”। তবে এবার তিনি নতুন অ্যাসাইনমেন্ট নেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন।

২০০৫ সালে ফে গুরুকূল (Fame Gurukul)-এ অংশ নিয়ে প্রথম পরিচিতি পান অরিজিৎ। পরে মার্ডার ২ (Murder 2) ছবির ফির মহব্বত ‘Phir Mohabbat’ গান তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দেয়। তার পরের সফরটা ইতিহাস। সাধারণের মনে এখন প্রেম থেকে বিরহ, একটাই নাম অরিজিৎ সিং। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এসেছেন অনেকেই। তবে অরিজিৎ নিজের জায়গা ধরে রেখেছেন দাপটের সঙ্গে।

নতুন গান না নেওয়ার সিদ্ধান্তে অনেকেই আক্ষেপ প্রকাশ করলেও, অরিজিতের বার্তায় স্পষ্ট—তিনি আপাতত কাজের চাপ কমিয়ে অন্য বিষয় মনোনিবেশ করতে চান, আর বাকি থাকা গানগুলো শেষ করেই এই অধ্যায়কে পূর্ণতা দিতে চান।


```