Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলের সংসদে ২৬/১১-র স্মৃতিচারণ! হামাস হামলার নিন্দা করেও গাজায় শান্তি ফেরানোর বার্তা মোদীর

হামাসের হামলার কড়া নিন্দা করলেও গাজায় (Gaza) স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের সংসদ কেনেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “শান্তির পথ কখনও সহজ নয়।

ইজরায়েলের সংসদে ২৬/১১-র স্মৃতিচারণ! হামাস হামলার নিন্দা করেও গাজায় শান্তি ফেরানোর বার্তা মোদীর

ইজরায়েল সফরে মোদী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 February 2026 07:22

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরে (India PM Israel Visit) দুই বন্ধু দেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। বুধবার ইজরায়েলের সংসদে (Knesset, Israel's parliament) বক্তৃতা রাখার সময় ইজরায়েলের পাশে  দাঁড়ানোর বার্তা দেন নরেন্দ্র মোদী (India PM Narendra Modi)। ২৬/১১-র 'রক্তাক্ত' দিনের স্মৃতিচারণ (Modi recalls 26/11 in Israel) করে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথাও বলেন। তাঁর বক্তব্য শেষে তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়- কেনেসেটের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’ প্রদান করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর হাতে।

সংসদে মোদীর বক্তৃতায় উঠে এল বন্ধুত্ব, মানবিক বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য এবং দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও কৌশলগত সহযোগিতা।  

‘কনেসেট’-এ তিনি শুধু দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের কথাই বললেন না, বরং মানবিক সন্ত্রাসবাদ-বিদ্বেষমুক্ত বিশ্বের আহ্বান এবং সাংস্কৃতিক মিলের কথাও তুলে ধরলেন। মোদীর কথায় স্পষ্ট, 'দু’দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, মানসিক ও ঐতিহাসিকভাবেও গভীর।'

ভারতের (India) ১৪০ কোটি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি কনেসেটের মতো মর্যাদাপূর্ণ সভায় বক্তব্য রাখলেন, এটিকে তিনি নিজের জীবনের বিশেষ সম্মান হিসেবে তুলে ধরেন।

মোদী বলেন, "ইজরায়েলে (Israel) তাঁর আগের সফর ছিল ২০১৭ সালে। সেই সফরেই দুই দেশের সম্পর্ক 'স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' স্তরে পৌঁছেছিল। ২০১৮ সালে দুই নেতার যৌথ উদ্যোগে ভারতে শুরু হওয়া iCreate প্রযুক্তি ইনকিউবেটর ইতিমধ্যেই প্রায় ৯০০ স্টার্ট-আপকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান

হামাসের (Hamas Attack) ৭ অক্টোবরের নিহতদের প্রতি ভারতের সমবেদনা জানিয়ে মোদী বলেন, “আমরা আপনার দুঃখ বুঝি, আমরা পাশে আছি।” (Modi condemns Hamas attack) তিনি মনে করিয়ে দেন, ভারতও বহু বছর ধরে সন্ত্রাসের যন্ত্রণা বহন করছে! ২৬/১১ হামলাকে (Modi recalls 26/11 in Israel) উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

'সন্ত্রাসবাদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, ভারতের অবস্থান বরাবরই জিরো টলারেন্স।' ইজরায়েলের সংসদ থেকে আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi)।

মধ্যপ্রাচ্যের শান্তি প্রসঙ্গে বার্তা

আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের সময় ইজরায়েলের সাহসিকতা ও শান্তির প্রচেষ্টাকে তিনি প্রশংসা করেন। বর্তমান পরিস্থিতি কঠিন হলেও, শান্তির আশা টিকিয়ে রাখার ওপর তিনি জোর দেন।

হামাসের আক্রমণের কড়া নিন্দা করলেও গাজায় (Gaza) স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের সংসদ কেনেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “শান্তির পথ কখনও সহজ নয়। তবুও, এই অঞ্চলে স্থায়ী সমাধান আনতে ভারত গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব।” গাজা উপত্যকায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এর বৈঠকে ভারত ইতিমধ্যেই পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে।

ভারত-ইজরায়েল সাংস্কৃতিক বন্ধন

মোদী বলেন, ইহুদি সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ভারতে নিরাপদে থেকেছে। বৈষম্য বা নির্যাতন ছাড়াই। এটা ভারতের জন্য গর্বের। তিনি দুই সভ্যতার মিলও তুলে ধরেন। ইজরায়েলের 'টিক্কুন ওলাম' (বিশ্বকে সুস্থ রাখা) এবং ভারতের 'বসুধৈব কুটুম্বকম' (বিশ্ব এক পরিবার) একই মানবিক মূল্যবোধ বহন করে।

ভারতীয়দের অবদান

ইজরায়েলে কর্মরত ভারতীয় কেয়ারগিভার ও দক্ষ কর্মীদের তিনি প্রশংসা করেন। সঙ্কটের সময়, বিশেষ করে ৭ অক্টোবরের ঘটনার সময়, তাঁদের সাহসিকতা ও দায়িত্ববোধের কথা তিনি উল্লেখ করেন।


```