Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জল জীবন মিশনে অনিয়ম ধরতে ‘নজরদার’ পাঠাচ্ছে দিল্লি, তালিকায় বিজেপির ৫ রাজ্য, নেই বাংলার নাম

বিশুদ্ধ পানীয় জল (pure drinking water) সরবরাহে ভারত সরকারের (Government of India) মেগা প্রকল্প জল জীবন মিশনে (Jal Jivan Mission) নানা অনিয়ম ধরা পড়েছে। তারমধ্যে অন্যতম হল প্রকল্পের খরচ (expenditure for the scheme) বাড়িয়ে দেখানো হয়েছে। অর্থ ও ব্যয় বিষয়ক সচিবের কাছ থেকে এই সংক্রান্ত ‘নোট’ বা সুত্র পাওয়ার পর একাধিক রাজ্যে ‘নজরদার’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রক।

জল জীবন মিশনে অনিয়ম ধরতে ‘নজরদার’ পাঠাচ্ছে দিল্লি, তালিকায় বিজেপির ৫ রাজ্য, নেই বাংলার নাম

ফাইল ছবি

শেষ আপডেট: 20 May 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: বিশুদ্ধ পানীয় জল (pure drinking water) সরবরাহে ভারত সরকারের (Government of India) মেগা প্রকল্প জল জীবন মিশনে (Jal Jivan Mission) নানা অনিয়ম ধরা পড়েছে। তারমধ্যে অন্যতম হল প্রকল্পের খরচ (expenditure for the scheme) বাড়িয়ে দেখানো হয়েছে। অর্থ ও ব্যয় বিষয়ক সচিবের কাছ থেকে এই সংক্রান্ত ‘নোট’ বা সুত্র পাওয়ার পর একাধিক রাজ্যে ‘নজরদার’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রক।

দেশের ১৩৫টি জেলায় ১৩৮ প্রকল্প খতিয়ে দেখতে যাচ্ছেন মন্ত্রকের ৯৯জন নোডাল অফিসার। ওই ১৩৫ জেলা মধ্যপ্রদেশ (Madhyapradesh), রাজস্থান (rajasthan), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাত (Gujrat), ওড়িশা (Odisha), তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala) এবং কর্নাটকের (Karnataka)। এই সাত রাজ্যের পাঁচটি বিজেপি শাসিত। তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে, কর্নাটকে কংগ্রেস এবং কেরলে সিপিএম। সবচেয়ে বেশি, প্রায় ২৮টি প্রকল্প খতিয়ে দেখা হবে মধ্যপ্রদেশে।

পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ এবং আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠলেও জল জীবন মিশনে অনিয়মে কেন্দ্রের তালিকায় বাংলার নাম নেই। এই প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল বিহারে। বিজেপি সমর্থিত নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে বহু প্রকল্পের বাস্তবে কোনও অস্তিত্ব নেই। খাতায়কলমে সীমাবদ্ধ স্কিম। বিহারের অনিয়ম নিয়ে আগেই তদন্ত শুরু করেছে কেন্দ্র।

জল জীবন মিশন নরেন্দ্র মোদী সরকারের বহু প্রচারিত প্রকল্পগুলির একটি। ২০২৮ সালের মধ্যে দেশের সব ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়। মাস আড়াই আগে কেন্দ্রের ব্যয় বিষয়ক সচিব এই প্রকল্পের বরাদ্দ ৪০ শতাংশ কমিয়ে দিয়েছেন। যুক্তি হিসাবে বলা হয় বহু জায়গায় অতিরিক্তি খরচ দেখানো হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় মঞ্জুর করা হবে না। একই মন্তব্য করে নোট দেয় অর্থমন্ত্রকও। তার ভিত্তিতে ক্যাবিনেট সচিব সোমবার জলশক্তি মন্ত্রকের অফিসারদের নিয়ে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যগুলিতে টিম পাঠিয়ে প্রকল্পের ব্যয় এবং আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখা হবে। রাজ্যগুলির প্রথম তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই।


```