Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'খুবই চিন্তিত', বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনে মন খারাপ মোদীর

বেশ কিছুদিন ধরেই প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখান।

'খুবই চিন্তিত', বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনে মন খারাপ মোদীর

জো বাইডেন এবং নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 19 May 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: প্রস্টেট ক্যানসারে আক্রান্ত (Cancer) আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এই খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা তাঁর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। তিনি জানিয়েছেন, খবরটি পেয়ে তিনি বিস্মিত হয়েছেন। তবে দ্রুত আরোগ্য কামনা করছেন বাইডেনের।

বেশ কিছুদিন ধরেই প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখান। তাঁরা শনাক্ত করেন যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই খবর জানাজানি হতেই মার্কিন রাজনৈতিক ও সামাজিক মহল তো বটেই, বিশ্বজুড়েই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নিয়ে বার্তা দিয়েছেন।

মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ''জো বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে আমি ভীষণভাবে মর্মাহত। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি তাঁর পরিবারও তাড়াতাড়ি এই দুঃসময় কাটিয়ে উঠবে। আমাদের শুভকামনা বাইডেন পরিবারের সঙ্গে রয়েছে।'' 

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া জো বাইডেনের অসুখ সংক্রান্ত খবর জানতে পেরে গভীরভাবে মর্মাহত। আমরা বাইডেন ও তাঁর পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। জো’র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।''

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বার প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থা যে ভাল নয় তা বোঝা যাচ্ছিল। তারপরও প্রার্থী হতে জেদ ধরেছিলেন বাইডেন। আরেক প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে বুঝিয়ে শেষমেশ রাজনৈতিক লড়াই থেকে দূরে সরান। এখন অনেকেই মনে করছেন, তখনই বাইডেনের ক্যানসার সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করলে হয়তো অসুখ এতটা ছড়াতে পারত না।

চিকিৎসকেরা জানিয়েছেন, বাইডেন যে ক্যানসারে আক্রান্ত তা দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার প্রার্থী হতে বাইডেন কি শারীরিক সমস্যা আড়াল করেছিলেন? 


```