Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ভোটের মুখে বিহারবাসীর জন্য সুখবর দিলেন মোদী, ইউনেস্কোর স্বীকৃতি পেতে চলেছে ছট পুজো!

ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, ছট পুজো ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পথে। এছাড়া খাদি ও হস্তশিল্পের গুরুত্বও তিনি তুলে ধরলেন।

ভোটের মুখে বিহারবাসীর জন্য সুখবর দিলেন মোদী, ইউনেস্কোর স্বীকৃতি পেতে চলেছে ছট পুজো!

নরেন্দ্র মোদী

গার্গী দাস

শেষ আপডেট: 28 September 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: ১২৬ তম 'মন কি বাত'-এ  শহিদ ভগৎ সিং এবং লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগৎ সিংকে স্মরণ করে বললেন, 'ভগৎ সিং প্রতিটি ভারতীয়ের, বিশেষ করে যুবকদের কাছে বিরাট অনুপ্রেরণা।র দেশসেবা করতে গিয়ে তিনি যে সাহস দেখিয়েছিলেন, তা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।' মোদী আরও জানান, ভগৎ সিং ফাঁসির আগে ব্রিটিশদেরকে চিঠি লিখে জীবন শেষ করার অনুরোধ করেছিলেন, এ কথা আমরা কোনওদিন ভুলব না।

লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী স্মরণ করেন মোদী এদিন। বলেন, 'লতা দিদির গান মানুষের আবেগকে স্পন্দিত করে। দেশাত্মবোধক গানগুলি বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার সঙ্গে লতা দিদির বিশেষ সম্পর্ক ছিল, প্রতি বছর তিনি আমাকে রাখি পাঠাতেন।‘জ্যোতি কলস ছলকে’ গানটি আমার ভীষণ প্রিয়।'

এই দুজন ছাড়াও প্রধানমন্ত্রী এদিন দু’জন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার সাহসিকতার কথা তুলে ধরেন, যারা ‘নাবিকা সাগর পরিক্রমা’-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিহারে ভোট আসন্ন। তার আগেই বিহারবাসীর জন্য সুখবর দিলেন মোদী। এদিন তিনি জানান, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বলেন, 'ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। সূর্য দেবতার এই পুজো এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে।'

মোদীর এই ঘোষণার পরই উচ্ছ্বসিত বিহারের একাংশ। অনেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। জানিয়েছেন, ছট পুজোর আগে এমন ঘোষণা তাঁদের উৎসবকে আরও আনন্দময় করবে।

এদিন প্রধানমন্ত্রী হস্তশিল্প ও হ্যান্ডলুম নিয়ে আলোচনা করেন। খাদির গুরুত্ব বোঝান। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে খাদি পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেন, 'খাদির মাধ্যমে স্বদেশী চিন্তা শক্তিশালী হবে। গত কয়েক বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে। #VocalforLocal ব্যবহার করে সবাই খাদি সমর্থন করুন।' এক্ষেত্রে উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ‘ইয়াজ ন্যাচারালস’ এবং ঝাড়খণ্ডের ‘জোহরগ্রাম’ ব্র্যান্ডের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

শেষে, আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষে তাদের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন মোদী এবং বলেন, 'রাষ্ট্রীয় স্বার্থ সর্বদা প্রধান, এই ভাবনা আরএসএস-এর প্রতিটি কাজেই স্পষ্ট।'


```