Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সাহসের প্রতীক অপারেশন সিঁদুর! মন কি বাতে জঙ্গি দমনে কড়া বার্তা মোদীর, করেন সেনার প্রশংসাও

সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে কেন্দ্রীয় সরকার। সেকথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। আর সরকারের এই লক্ষ্যপূরণে যে দেশবাসীও পাশে দাঁড়িয়েছে, সেকথা উল্লেখ করেন।

সাহসের প্রতীক অপারেশন সিঁদুর! মন কি বাতে জঙ্গি দমনে কড়া বার্তা মোদীর, করেন সেনার প্রশংসাও

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

শেষ আপডেট: 25 May 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর ফের ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী। রবিবার 'মন কি বাতে' অপারেশন সিঁদুর প্রসঙ্গ উঠতেই সেনার বীরত্বের কথা বলেন নরেন্দ্র মোদী। উল্লেখ করেন কীভাবে সন্ত্রাসবাদ দমনে সেনা সদস্যরা নিজ হাতে খর্গ তুলে নিয়েছেন। কীভাবে জঙ্গিদের ঘরে ঢুকে মেরে এসেছেন।

‘মন কি বাত’-এর ১২২তম পর্ব ছিল এদিন। বিভিন্ন প্রসঙ্গের মাঝেই অপারেশন সিঁদুরের কথাও ওঠে। তখনই তিনি গোটা ঘটনা খুব সংক্ষেপে বিশ্লেষণ করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে জানান, ভারতীয় সেনা কীভাবে ভারতমাতাকে বাঁচিয়েছে। বলেন, 'জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছে ভারতীয় সেনা। তিরঙ্গার রং দিয়েছে অপারেশন সিঁদুর। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত করা হয়েছে।'

সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে কেন্দ্রীয় সরকার। সেকথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। আর সরকারের এই লক্ষ্যপূরণে যে দেশবাসীও পাশে দাঁড়িয়েছে, সেকথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মনে করেন, সন্ত্রাসবাদ মেকাবিলায় একজোট দেশ।

প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাসবাদ সমূল উৎখাত করতেই হবে। অপারেশন সিঁদুরের সময় আমাদের সেনারা যে বীরত্ব দেখিয়েছেন, তা প্রতিটি ভারতবাসীর গর্বের কারণ। সীমার ওপারে জঙ্গি ঘাঁটিগুলিকে যেভাবে নিখুঁত কৌশলের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, তা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত। অপারেশন সিঁদুর গোটা বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে।'

গোটা অপারেশন দেশীয় অস্ত্রের সাহায্যে চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তানকে জবাব দিতে দেশ যে প্রস্তুত ছিল এবং আগামিদিনেও এভাবেই জবাব দেওয়া হবে, তা আজকের ভাষণে স্পষ্ট।

প্রসঙ্গত, ‘মন কি বাত’ শুরু হয়েছিল ২০১৪ সালের ৩ অক্টোবর। বর্তমানে ২২টি ভারতীয় ভাষা, ২৯টি উপভাষা এবং ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়। বিদেশি ভাষাগুলির মধ্যে রয়েছে—ফরাসি, চিনা, ইন্দোনেশীয়, তিব্বতি, বার্মিজ, বালুচি, আরবি, পশতু, ফারসি, দারি এবং স্বাহিলি। অনুষ্ঠানটি আকাশবাণীর ৫০০-রও বেশি কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়।


```