পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ৩ জুন। গঞ্জামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দুই কিশোরী (Minor Girls Assaulted)। দু'জনেরই বয়স ১৪ থেকে ১৫-এর মধ্যে। সেখান থেকেই অভিযুক্তরা তাঁদের অপহরণ করে বলে অভিযোগ।
_0.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 June 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান থেকে দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ (Girls Kidnapped in Odisha)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ওড়িশার গঞ্জাম জেলায়। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ৩ জুন। গঞ্জামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দুই কিশোরী (Minor Girls Assaulted)। দু'জনেরই বয়স ১৪ থেকে ১৫-এর মধ্যে। সেখান থেকেই অভিযুক্তরা তাঁদের অপহরণ করে বলে অভিযোগ। দুই কিশোরীকে গণধর্ষণ এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ। পরে একটি নির্জন স্থানে তাঁদের ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চার অভিযুক্তর মধ্যে দু'জন নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তাঁদের মধ্যে একজনের সঙ্গে আগে থেকেই নাবালিকাদের পরিচয় ছিল। তাঁদের কথা শুনে চলেও যান দু'জন। তাঁদের একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরও দু'জন অভিযুক্ত এসে যোগ দেয়। চারজনে মিলেই এই নারকীয় ঘটনা ঘটায়।
এদিকে ওই রাতে পরিবারের লোকেরা দুই নাবালিকার খোঁজ শুরু করেন। পরেরদিন অর্থাৎ ৪ জুন সকালে এলাকা থেকে দূরে মাঠে দুজনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। ইতিমধ্যেই দুই কিশোরীর শারীরিক পরীক্ষা (Medical Test) করানো হয়েছে, তাতে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে।
নির্যাতিতাদের বয়ান রেকর্ড করা হয়। অভিযুক্তদের চিহ্নিত করে তারা। এরপরই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (4 Accused arrested)। পুলিশ আরও জানিয়েছে, ধৃত চারজনই একই গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে একজনের সঙ্গে নাবালিকাদের একজনের আগে থেকে পরিচয় ছিল। অভিযুক্তরা পালিয়ে ভাইজ্যাক (Vizag) যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই পুলিশ তাঁদের পাকড়াও করে। চারজনকে আদালতেও পেশ করা হয়েছে।