Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ধর্ষণের চেষ্টা ব্যর্থ, রাগে ৬ বছরের মেয়ের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় রড! গ্রেফতার অভিযুক্ত

কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়দের কয়েকজন। তাঁরা দেখেন, মাটিতে রক্ত ভেসে যাচ্ছে। মাত্র ছ'বছরের মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। 

ধর্ষণের চেষ্টা ব্যর্থ, রাগে ৬ বছরের মেয়ের যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় রড! গ্রেফতার অভিযুক্ত

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 December 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: ছয় বছরের মেয়ের উপর নৃশংস শারীরিক নির্যাতনের অভিযোগ (6 year old girl assaulted)। তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় রড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। গা শিউরে ওঠার মতো এই ঘটনা গুজরাতের রাজকোটের (Gujarat Crime)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর মেয়েটি রোজের মতোই মাঠে খেলতে গেছিল। তখনই প্রায় ৩৫ বছর বয়সি এক ব্যক্তির নজরে পড়ে সে। অভিযোগ, শিশুটিকে জোর করে তুলে নির্জন জায়গায় নিয়ে যায় ব্যক্তিটি। মেয়েটি প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে।

পুলিশ জানিয়েছে, মেয়েটি প্রাণপণে প্রতিরোধ করায় অভিযুক্ত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারাত্মকভাবে জখম করে ফেলে (6 year old girl assaulted)। ধরা পড়ার ভয় ধর্ষণ করেননি কিন্তু 'শাস্তি' দিতে যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড(Gujarat Crime)। এরপর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়দের কয়েকজন। তাঁরা দেখেন, মাটিতে রক্ত ভেসে যাচ্ছে। মাত্র ছ'বছরের মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  

খবর দেওয়া হয় মেয়েটির বাবা-মাকে। জানা গেছে, মধ্যপ্রদেশের  এই দম্পতি কাজের সন্ধানে রাজকোটে আসেন। সেখানে কৃষিকাজ করেই সংসার ও মেয়ের পড়াশোনার খরচ চালান তাঁরা।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। তদন্তে নেমে গুজরাত পুলিশ ১০টি বিশেষ দল গঠন করে। প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করার পর ৯–১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়। এরপর অবশেষে মূল অভিযুক্তর খোঁজ মেলে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি পেশায় দিনমজুর। তিনি স্থানীয় বাসিন্দা নাকি বাইরে থেকে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। 


```