Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইনস্টার বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়াই কাল হল! হোটেলের বন্ধ ঘরে দু'দিন ধরে গণধর্ষণের শিকার নাবালিকা

নাবালিকাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া কথা বলেন বিমল। এরপর গাড়িতে উঠেই তার ফোন নিয়ে নেওয়া হয়।  চেক ইন করা হয় হোটেলের রুমে। অভিযোগ, এরপরই তিনজনে পরপর নাবালিকার ওপর চড়াও হয় এবং গণধর্ষণ করে।

ইনস্টার বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়াই কাল হল! হোটেলের বন্ধ ঘরে দু'দিন ধরে গণধর্ষণের শিকার নাবালিকা

গ্রেফতার দুই অভিযুক্ত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 6 November 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টায় কিছুদিনের আলাপ! নতুন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চরম পরিণতি লখনউয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর। দু'দিন আটকে রাখা হল হোটেলের ঘরে (Minor girl assaulted)। একাধিকবার গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখনও মূল অভিযুক্ত পলাতক।

নির্যাতিতার মায়ের দাবি, বিমল যাদব নামের এক যুবকের সঙ্গে  ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল তাঁর মেয়ের। প্রথমে মোবাইলেই চ্যাটিং করত দু'জনে, পরে ফোনে কথা বলতে শুরু করে।

গত ২ নভেম্বর মূল অভিযুক্ত বিমল যাদবের সঙ্গে দেখা করতে যায় নাবালিকা। সেখানে গেলে দেখতে পায় ওই যুবক তাঁর দুই বন্ধু পীযূষ মিশ্র এবং শুভম শুক্লার সঙ্গে তার জন্য অপেক্ষা করছে। তিনজনে স্করপিও এসইউভি-তে এসেছিল।

নাবালিকাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া কথা বলেন বিমল। এরপর গাড়িতে উঠেই তার ফোন নিয়ে নেওয়া হয়।  চেক ইন করা হয় হোটেলের রুমে। অভিযোগ, এরপরই তিনজনে পরপর নাবালিকার ওপর চড়াও হয় এবং গণধর্ষণ করে (Minor girl assaulted in Lucknow)। দু'দিন ধরে একাধিকবার চলে এই নারকীয় অত্যাচার। তারপর নাবালিকাকে বাড়ির বাইরে ফেলে রেখে চলে যায় তারা।

নির্যাতিতার মা আরও জানান, নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়েছে। ধর্ষণে বাধা দিলে তাকে মারধর করা হয়, এমনকি গোপন ভিডিও ভাইরাল করে দেওয়া হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

পকসো (Protection of Children from Sexual Offences ) আইনে মামলা দায়ের করে তদন্তে নামে সরোজিনী নগর থানার পুলিশ। ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

কয়েকদিন আগেই কোয়েম্বাতুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের (Coimbatore Rape) অভিযোগে অভিযুক্ত তিনজনকে পুলিশের গুলিতে (Police) আহত অবস্থায় গ্রেফতার (Arrest) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম থাভাসি, করুপ্পাসামি ও কালিস্বরন। সোমবার বিশেষ পুলিশ দল তাঁদের ঘিরে ফেলে এক মন্দিরের কাছে। কিন্তু তখনই তিন অভিযুক্ত হাতে থাকা দা দিয়ে পুলিশের উপর চড়াও হয়। এতে হেড কনস্টেবল চন্দ্রশেখর গুরুতর জখম হন. তাঁর বাঁ হাতের কবজিতে চোট লাগে। আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়, যাতে তিন অভিযুক্তের পায়ে গুলি লাগে।

ঘটনাটি ঘটেছিল গত রবিবার। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে কলেজছাত্রী ও তাঁর এক বন্ধু গাড়িতে বেরিয়েছিলেন। তখনই ওই তিনজন তাঁদের গাড়ি আটকে বন্ধুর উপর হামলা চালিয়ে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিমানবন্দরের কাছে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। 


```