Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'প্লিজ, ছেড়ে দাও আমাকে', মাতাল বাবার হাতে ধর্ষণের শিকার নাবালিকা! পকসো আইনে মামলা দায়ের

পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। সরকারি হস্টেলে থেকেই পড়াশোনা করে। তবে কুকুর কামড়ানোর পর কিছুদিন আগেই বাড়িতে আসে সে। ২৫ তারিখ নিজের ঘরে একা বসে পড়ছিল নাবালিকা।

'প্লিজ, ছেড়ে দাও আমাকে', মাতাল বাবার হাতে ধর্ষণের শিকার নাবালিকা! পকসো আইনে মামলা দায়ের

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: 'আমাকে ছেড়ে দাও বাবা!' নিজের বাড়িতে বাবার লালসার শিকার ১০ বছরের নাবালিকা (Minor girl sexually assaulted by drunk father)। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

গত ২৫ জুলাই নাবালিকার শরীর খারাপ করলে তাকে বাড়ির কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা করলে জানা যায় সে যৌন নির্যাতনের শিকার। এরপরই এই ন্যাক্কারজনক ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। সরকারি হস্টেলে থেকেই পড়াশোনা করে। তবে কুকুর কামড়ানোর পর কিছুদিন আগেই বাড়িতে আসে সে। ২৫ তারিখ নিজের ঘরে একা বসে পড়ছিল নাবালিকা। সেই সময় তার বাবা মদ্যপ অবস্থায় ঘরে ঢোকে। এরপর নিজের মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ।

'প্লিজ বাবা, আমাকে ছেড়ে দাও, কিছু কোরো না', মেয়ের বারবার আর্তনাদের পরও রেহাই দেয়নি অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। 


```