Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তায় শুধু জল-কাদা, অ্যাম্বুলেন্স আসার উপায় নেই, অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে নিয়ে গেল পরিবার

সোমবার সকালে অন্তঃসত্ত্বা চঞ্চল প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করেন। তাঁর পরিবার সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকলেও, ভারী বৃষ্টির জেরে গ্রামের কাঁচা রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে পড়েছিল যে গাড়ি সেখানে পৌঁছতেই পারেনি।

রাস্তায় শুধু জল-কাদা, অ্যাম্বুলেন্স আসার উপায় নেই, অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে নিয়ে গেল পরিবার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে এলাকা জলমগ্ন, যেখানে জল নেমেছে পুরোটাই কাদা। মধ্যপ্রদেশের বারোখরি গ্রামে স্বাভাবিক জীবনযাপন কার্যত ব্যহত। এরফলে তীব্র প্রসব যন্ত্রণায় কাতর এক অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যেতে হল পরিবার ও গ্রামের লোকজনদেরই। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অ্যাম্বুল্যান্স গ্রামে ঢুকতেই পারেনি। এই ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবার সকালে অন্তঃসত্ত্বা চঞ্চল প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করেন। তাঁর পরিবার সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকলেও, ভারী বৃষ্টির জেরে গ্রামের কাঁচা রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে পড়েছিল যে গাড়ি সেখানে পৌঁছতেই পারেনি।

পরিস্থিতির গুরুত্ব বুঝে, চারজন গ্রামবাসী কাঁথা দিয়েই একটি অস্থায়ী খাটিয়া তৈরি করে তাতে শুইয়ে দেন চঞ্চলকে। এরপর তাঁকে কাঁধে তুলে হাঁটতে শুরু করেন। হাঁটু পর্যন্ত কাদার মধ্যে দিয়ে প্রায়শই পিছলে যেতে যেতে শেষপর্যন্ত তাঁরা চঞ্চলকে অপেক্ষারত অ্যাম্বুল্যান্স পর্যন্ত পৌঁছে দেন।

ঘটনার বিষয়ে ভিনদ জেলা পঞ্চায়েতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) সুনীল দুবে জানিয়েছেন, কোন দফতরের গাফিলতিতে গ্রামের রাস্তাঘাটের এমন করুণ দশা, তা খতিয়ে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, 'বর্ষাকালে গ্রামের রাস্তাগুলি ভয়াবহ অবস্থা হয়ে যায়। গ্রাম পঞ্চায়েতের কাছে বরাদ্দ তহবিলও সীমিত। তাই একসঙ্গে সব উন্নয়নমূলক কাজ শেষ করা সম্ভব হয় না।' তবে এই ঘটনায় নেটিজেনরা প্রশাসনের গাফিলতি বলেই দাবি করছেন। 
 


```