পুলিশের গুলিতে গুরুতর জখম হয় কিশোর। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। এই ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি- এআই
শেষ আপডেট: 29 July 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পাপ্পাকুড়ি এলাকা (Two Groups Clash)। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই উত্তেজনা আরও বাড়ে। এরইমধ্যে আচমকা এক কিশোর ধারাল অস্ত্র নিয়ে ছুটে যায় পুলিশের দিকে। হামলার চেষ্টা করে। পাল্টা পুলিশ গুলি চালালে আহত হয় ওই কিশোর (Minor Injured)।
জানা গিয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই কিশোর এদিক ওদিক ছোটাছুটি করছিল। রাস্তা থেকেই পাথর তুলে সকলের ওপর ছুড়ছিল। তাকে বারবার হুঁশিয়ারি দেওয়ার পরও সে থামেনি। এমনকি ধারাল অস্ত্র দিয়ে তাদের দিকে এগিয়ে আসে, হামলার চেষ্টা করে। ফলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ (Police shoot minor)।
পুলিশের গুলিতে গুরুতর জখম হয় কিশোর। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। এই ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
এদিকে, শনিবার রাতে বেঙ্গালুরুর চামারাজপেট এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘চোর তাবরেজ’ নামে পরিচিত এক ব্যক্তি সম্প্রতি খুনের মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। ওইদিন প্রাক্তন স্ত্রী মুসকানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মুসকান ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে করেছেন। তাঁদের দেখা-সাক্ষাৎ ঘিরে নতুন পরিবারের সঙ্গে তাবরেজের তর্কাতর্কি শুরু হয়।
ঠিক সেই সময় ওই এলাকা সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন চামারাজপেট থানার হেড কনস্টেবল সন্তোষ। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে যান। অভিযোগ, সেখানে তাবরেজ আচমকা সন্তোষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারাল অস্ত্র দিয়ে তাঁর হাতে কোপ মারে।
হামলায় কনস্টেবল সন্তোষ ছাড়াও আহত হন আরও একজন, মোহম্মদ শফিউল্লা। তাবরেজ ও তাঁর তিন সঙ্গী পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।