Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

আর্মি স্কুলে নাবালককে পিটিয়ে চোখ নষ্ট করে দিল সহপাঠীরা, এতটুকু বাচ্চার এত হিংসা! হতবাক সকলে

আর্মি স্কুলে নাবালক ছাত্রকে বেধড়ক মারধর করে চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করল সহপাঠীরা। এত হিংসা দেখিয়ে স্তম্ভিত শিক্ষক-অভিভাবকসহ সকলে।

আর্মি স্কুলে নাবালককে পিটিয়ে চোখ নষ্ট করে দিল সহপাঠীরা, এতটুকু বাচ্চার এত হিংসা! হতবাক সকলে

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 2 February 2026 08:44

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ে সেনা স্কুলে (Army Public School) পড়ুয়াকে বেধড়ক মারধরের পর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। ঠিক কী কারণে এত হিংসা, তা বুঝে উঠতে পারছেন না স্কুলের কেউই।

ক্লাস ফাইভের ওই ছাত্রকে মাঠে ফেলে জুতোর হিল চোখে ঘষে দেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের করেছে পরিবার। তদন্ত শুরু করেছে ক্যান্ট থানার (Cantt Police Station) পুলিশ।

ঘটনা ২১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার। অভিযোগ, লখনউয়ের ওই আর্মি পাবলিক স্কুলের মাঠেই অন্য সেকশনের ক্লাস ফাইভের এক ছাত্র ও ক্লাস থ্রির আর এক ছাত্র মিলে হামলা চালায় ওই ছেলেটির উপর। শিশুটির মায়ের অভিযোগ, 'ওকে দু'জনে মাটিতে ফেলে দেয়। তারপর জুতোর হিল চোখে আর মুখে ঘষতে থাকে। ওদের মারে ওর চোখে গুরুতর চোট লাগে।'

পরিবারের দাবি, হামলার পর থেকেই ছেলেটির দৃষ্টিশক্তি চলে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও খুব একটা লাভ হয়নি। বর্তমানে কম্যান্ড হাসপাতালে (Command Hospital) চিকিৎসা চলছে। ডাক্তাররা জানিয়েছেন, চোটের মাত্রা গুরুতর, দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হবে কি না এখনই বলা যাচ্ছে না।

এখানেই শেষ নয়। শিশুটির মা অভিযোগ তুলেছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর কথায়, “স্কুলে খবর দেওয়ার পরও তারা বিষয়টিতে গুরুত্ব দেয়নি। কোনও ব্যবস্থা নেয়নি।” তিনি অভিযুক্ত দুই ছাত্র এবং স্কুল স্টাফদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

২৫ জানুয়ারি অভিযোগ জমা পড়লেও পুলিশ জানায়, ৩০ জানুয়ারি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ক্যান্ট থানার এক আধিকারিক বলেছেন, “অভিযোগ পেয়েছি। মামলা রুজু হয়েছে। কীভাবে ঘটল, কারা জড়িত—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে স্কুল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে।”

শিশুটির উপর এমন বর্বরোচিত নির্যাতনে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারাও। অভিভাবকদের প্রশ্ন, স্কুলের ভিতরে কীভাবে এমন মারাত্মক হিংসা ঘটল? স্কুলে নজরদারি কোথায়? এতটুকু বাচ্চার মনে এত হিংসা কীভাবে এল, সেনিয়েও হতবাক সকলে।


```