Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেহ লুকোনো বক্স খাটে, ওপরে শুয়ে ঠাকুমা! ১৩ বছরের কিশোরকে নৃশংস খুন, গ্রেফতার ১

খাটের বক্সের ভিতরে লুকোনো ছিল দেহ, ওপরে শুয়ে ছিলেন ঠাকুমা—ইন্দোরের এই ঘটনায় স্তব্ধ দেশ।

দেহ লুকোনো বক্স খাটে, ওপরে শুয়ে ঠাকুমা! ১৩ বছরের কিশোরকে নৃশংস খুন, গ্রেফতার ১

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 February 2026 15:56

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ইন্দোরে ১৩ বছরের এক নাবালকের নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, অভিযুক্ত নাইলনের দড়ি দিয়ে পরপর আটবার শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। তার পর ইট দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়। প্রমাণ লোপাট করতে দেহ লুকিয়ে রাখা হয় একটি খাটের বক্সে। সন্দেহ এড়াতে অভিযুক্ত তার অসুস্থ ঠাকুমাকে সেই খাটের উপরেই শুইয়ে রাখে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের দাবি, নাবালককে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল। সেই সময় শিশুটি বাধা দেয় এবং চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে নির্মমভাবে হত্যা করে। শনিবার সন্ধ্যায়, শিশুটির বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূরে, একটি ছয়তলা আবাসনের ছাদে এই খুন হয়। পরে দেহ সরিয়ে নিয়ে গিয়ে চারতলার একটি ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির ওই পড়ুয়া শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়ির বাইরে থেকে নিখোঁজ হয়ে যায়। রাত বাড়লেও সে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন এবং পরে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

ডিসিপি প্রতীক কুমার জানান, রাতেই শিশুটির নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। পরদিন ভোরে তল্লাশির সময় নতুন সূত্র মেলে। একটি কাছের বাড়ির ছাদে শিশুটির রক্তমাখা জ্যাকেট পাওয়া যায়। একই সঙ্গে একাধিক জায়গায় রক্তের দাগ চোখে পড়ে, মনে করা হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে।

তদন্তে পুলিশ দু’জনকে আটক করে—একজন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন নাবালক। প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি ওই ভবনেই খেলছিল, সেই সময়েই এই ঘটনা ঘটে। খুনের পর অভিযুক্তরা দেহ লুকিয়ে রাখে একই ভবনের ভিতরেই।

ঘটনার মোড় ঘোরায় সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায়, শিশুটি একটি কাছের ভবনে ঢুকছে। পুলিশ ও পরিবারের যৌথ তল্লাশিতে ছাদে রক্তমাখা জ্যাকেট উদ্ধার হয়। তিন থেকে চারটি জায়গায় রক্তের দাগ পাওয়া যায়, যা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, মূল অভিযুক্ত রেহান (২১) তল্লাশির সময় পুলিশের সঙ্গেই ঘোরাফেরা করছিল। তার আচরণ সন্দেহজনক মনে হয়। পুলিশ তার হাত ও গলায় আঁচড়ের দাগ লক্ষ্য করে। প্রথমে রেহান দাবি করে, কাজের জায়গায় যন্ত্রপাতির আঘাতেই এই চোট। কিন্তু যাচাই করে দেখা যায়, সে গত চার মাস ধরে কাজে যায়নি।

দীর্ঘ জেরায় ভেঙে পড়ে রেহান। সে স্বীকার করে যে শিশুটির দেহ খাটের বক্সের ভিতরে লুকোনো আছে। পুলিশ যখন তার ঠাকুমাকে খাট থেকে সরিয়ে বক্স খুলে দেখে, তখন কম্বলে মোড়া শিশুটির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খুনের মামলা দায়ের করে রেহানকে গ্রেফতার করা হয়।


```