Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

উত্তর প্রদেশে জাতের নামে মিটিং মিছিল নিষিদ্ধ, জাত পরিচয় উল্লেখ করা যাবে না সরকারি নথিপত্রে

জাত পরিচয় (Caste identity) জাহির করে মিটিং মিছিল করা যাবে না (No rally under the banner of any caste)। এফআইআর-সহ থানা-পুলিশ, আইন-আদালতের নথিপত্রেও জাত পরিচয় উল্লেখ করা যাবে না (no mention of caste in FIR, court paper, petetion, ldgal proceedings etc) । সোমবার এই নির্দেশ জারি করেছেন উত্তর প্রদেশের মুখ্যসচিব৷ 

উত্তর প্রদেশে জাতের নামে মিটিং মিছিল নিষিদ্ধ, জাত পরিচয় উল্লেখ করা যাবে না সরকারি নথিপত্রে

যোগী আদিত্যনাথ।

শেষ আপডেট: 22 September 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: জাত পরিচয় (Caste identity) জাহির করে মিটিং মিছিল করা যাবে না (No rally under the banner of any caste)। এফআইআর-সহ থানা-পুলিশ, আইন-আদালতের নথিপত্রেও জাত পরিচয় উল্লেখ করা যাবে না (no mention of caste in FIR, court paper, petetion, ldgal proceedings etc) । সোমবার এই নির্দেশ জারি করেছেন উত্তর প্রদেশের মুখ্যসচিব৷ তার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশ মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করে।

গত মাসে এলাহাবাদ হাই কোর্ট এক মামলায় সরকারি নথিপত্রে জাতের উল্লেখকে সংবিধান লঙ্ঘন বলে রায় দেয়। উচ্চ আদালতের বক্তব্য, সংবিধান সলকের সমানাধিকারের কথা বলেছে। জাত কোনও ব্যক্তির পরিচয় হতে না। নাম-ঠিকানা এবং বাবা-মায়ের নাম পরিচয়ই যথেষ্ট। আলাদা করে জাতের উল্লেখ নিষ্প্রয়োজন।

আদালত বলেছে, পুলিশের কাছে অপরাধ নথিভুক্ত করা, আাদালতে মামলা করার সময় অভিযোগকারী নিজের এবং অভিযুক্তের জাত পরিচয় উল্লেখ করতে পারবেন বা।

মুখ্য সচিবের জারি করা নির্দেশিকায় অবশ্য বলা হয়েছে তফসিলি জাতি, উপজাতিরা তাদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করতে গিয়ে জাত পরিচয় উল্লেখ করতে পারবেন।

আদালত বলেছিল, জাত পরিচয় উল্লেখ করায় সমাজে জাতপাতের সংঘাত থামছে না। তাছাড়া পরিচয় হিসাবে জাতের উল্লেখ সংবিধানের মূল ভাবনার পরিপন্থী।

আদালত বললেও যোগী সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন সরকারের উচিত ছিল আদালতের কাছে বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করা। জাত পরিচয়ের উল্লেখ বাদ দিয়ে শাসন প্রশাসন পরিচালনা বাস্তবসম্মত নয়। নাগরিকদের কাস্ট সার্টিফিকেট বা জাতি সংশাপত্র আছে। তারা জাত পরিচয় উল্লেখ করলে তা আইন বা সংবিধান বিরুদ্ধ হতে পারে না। তাছাড়া জাতপাতের বঞ্চনাও সমানতালে আছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটা বাস্তবসম্মত নয়। হাজার হাজার বছরের প্রচলিত ব্যবস্থা একটা নির্দেশিকা জারি করে বন্ধ করে দেওয়া সম্ভব নয়।


```