Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে পরপর ধাক্কায় চুরমাচুর বহু গাড়ি, যানজট ৫ কিমি জুড়ে

দত্ত ফুড মলের কাছে ঘটা ওই ঘটনায় এক্সপ্রেসওয়ের একটি সম্পূর্ণ স্তব্ধ। লোনাভালা-খান্ডালা ঘাট সেকশনটি একেবারে বন্ধ হয়ে রয়েছে।

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে পরপর ধাক্কায় চুরমাচুর বহু গাড়ি, যানজট ৫ কিমি জুড়ে

প্রায় ১৮-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেষ আপডেট: 26 July 2025 18:38

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় দেশের অন্যতম ব্যস্ত সড়ক মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির ধাক্কায় চুরমাচুর হয়ে গিয়েছে অন্তত ১৮-২০টি গাড়ি। দত্ত ফুড মলের কাছে ঘটা ওই ঘটনায় এক্সপ্রেসওয়ের একটি সম্পূর্ণ স্তব্ধ। লোনাভালা-খান্ডালা ঘাট সেকশনটি একেবারে বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় সূত্র জানাচ্ছে, একটি কনটেনারবাহী ট্রাক বেপরোয়া গতিতে ব্রেক ফেল করে একটি গাড়িতে ধাক্কা মারে। তারপর একের এক এক গাড়ি পরপর ধাক্কা খেতে থাকে। প্রায় ১৮-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এই হাইওয়ে দিয়ে দিনে দেড় লাখ থেকে ২ লাখ গাড়ি চলাচল করে। সে কারণে এটি দেশের ব্যস্ততম হাইওয়েগুলির মধ্যে একটি। এই দুর্ঘটনার পরে প্রায় ৫ কিমি এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিন সপ্তাহ শেষ বলে গাড়ির সংখ্যাও ছিল অত্যন্ত বেশি। এই অবস্থায় মাঝরাস্তায় বিপত্তির মধ্যে পড়ে হাজার হাজার গাড়ি আটকা পড়ে গিয়েছে।

ট্রাকের ধাক্কায় অন্তত ৩টি গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। আরও কয়েকটি বেশ ক্ষতি হয়েছে। স্থানীয়রা জখমদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালে নিয়ে গিয়েছেন। এখনও কারও মৃত্যুর খবর না এলেও অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী পৌঁছেছে। 


```