Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

৮ বছরের মেয়ের ওপর নারকীয় অত্যাচার! ভিডিও ভাইরাল হতেই যুবকের দাবি, 'প্র্যাঙ্ক করছিলাম'

নিজের ৮ বছরের মেয়েকে চরম মারধর করছেন যুবক। মাটিতে ফেলে মারার পাশাপাশি দেওয়ালে মাথা ঠুকে দিচ্ছেন তিনি!

৮ বছরের মেয়ের ওপর নারকীয় অত্যাচার! ভিডিও ভাইরাল হতেই যুবকের দাবি, 'প্র্যাঙ্ক করছিলাম'

ফাইল ছবি

শেষ আপডেট: 24 May 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: নিজের ৮ বছরের মেয়েকে চরম মারধর (Assult) করছেন যুবক। মাটিতে ফেলে মারার পাশাপাশি দেওয়ালে মাথা ঠুকে দিচ্ছেন তিনি! সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়ে। তা দেখে পুলিশেরও ঘুম উড়ে যায়। সঙ্গে সঙ্গে ভিডির সূত্র ধরে ওই যুবককে আটক করেছিল তারা। তবে অভিযুক্তর দাবি, ওটা প্র্যাঙ্ক ভিডিও (Prank Video) ছিল।

কেরলের কন্নুরের (Kerala Kannur) চেরাপুৎজা জেলায় ঘটেছে এমন ঘটনা। ভিডিওর সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের নাম হোসে ওরফে মামাচান। ওই এলাকাতেই একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে থানায় ডাকে পুলিশ এবং আটক করে। পুলিশকে ওই যুবক জানিয়েছেন, স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন। তাকে ফিরিয়ে আনতেই প্র্যাঙ্ক ভিডিও করেছিলেন তিনি। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা নাকি আসল নয়!

হোসের পাশাপাশি তার স্ত্রী এবং সন্তানদেরও ডেকে পাঠানো হয়েছিল থানায়। কিন্তু ছেলেমেয়েরা জানান, ওটি সত্যি ভিডিও না নয়। মাকে ফিরিয়ে আনার জন্যই ভুয়ো ভিডিও বানিয়েছেন তারা। তবে পুলিশ এই দাবি মানতে রাজি নয়। তাদের বক্তব্য, ভিডিওটি দেখে মনে হচ্ছে না ওটি ভুয়ো। আর যদি ভুয়োই হয় তাহলেও নাবালিকা সন্তানকে মারধর করার কোনও ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়াও আইনসিদ্ধ কাজ নয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত এখনও জারি এবং আগামী দিনে আইনি পদক্ষেপও নেওয়া হবে। ইতিমধ্যে অভিযুক্ত যুবক এবং তার পরিবারের সকলের বয়ান রেকর্ড করা হয়েছে। 


```