Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পড়ুয়াদের জন্য বিপদের, ট্রাম্পের হার্ভার্ড পদক্ষেপ নিয়ে বিরক্ত প্রাক্তনী রাঘব চাড্ডা

তিনি নিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) প্রাক্তনী। যে কারণে ট্রাম্পের অযৌক্তিক পদক্ষেপের ঘোষণায় রীতিমতো বিরক্ত রাঘব চাড্ডা (Raghav Chadha)।

পড়ুয়াদের জন্য বিপদের, ট্রাম্পের হার্ভার্ড পদক্ষেপ নিয়ে বিরক্ত প্রাক্তনী রাঘব চাড্ডা

রাঘব চাড্ডা

শেষ আপডেট: 24 May 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) প্রাক্তনী। যে কারণে ট্রাম্পের অযৌক্তিক পদক্ষেপের ঘোষণায় রীতিমতো বিরক্ত রাঘব চাড্ডা (Raghav Chadha)। কোন পদক্ষেপ? হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তিতে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার (Trump Government)। শুক্রবার সেই সিদ্ধান্তে আদালত স্থগিতাদেশ জারি করায় আপাতত স্বস্তি ফিরেছে পড়ুয়াদের মধ্যে। তবুও ট্রাম্প প্রশাসনের এহেন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন আম আদমি পার্টি সাংসদ (AAP MP)।

রাঘব হার্ভার্ড কমিউনিটির সদস্য। ট্রাম্পের এই পদক্ষেপের ব্যাপারে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ বিদেশী পড়ুয়াদের স্বপ্ন আর ভবিষ্যতের জন্য বিপদ সংকেত। শুধু হার্ভার্ড নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের জন্যও এটা একটা আশঙ্কার ব্যাপার।"

শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার ট্রাম্প সরকারের এহেন পদক্ষেপকে বেআইনি এবং যুক্তিযুক্ত নয় বলে জানিয়েছেন। প্রতিষ্ঠানের আইনি পদক্ষেপের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে রাঘব বলেছেন, "শুধু হার্ভার্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তকেই সমর্থন করছি না, প্রতিষ্ঠানের প্রতিটি বিদেশি পড়ুয়ার পাশে আছি।" পোস্টের সঙ্গে হার্ভার্ড লেখা একটি কালো টি-শার্ট পরে ছবিও দেন আপ সাংসদ।

ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছিল, ছ'দফা শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড। সঙ্গে এও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া রয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে। নচেত ভিসা বাতিল করে দেওয়া হবে।

অন্যদিকে, কোনও কারণ ছাড়াই বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে দায়ের হওয়া একটি মামলায় ওকল্যান্ডের জেলা আদালত জানায়, এভাবে ভিসা বাতিল করা যাবে না।


```