Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাচ্চাদের মধ্যে ঝগড়া গড়াল পারিবারিক বিবাদে, গাড়ি ভাঙচুর থেকে ছুটল গুলি! নাসিকে গ্রেফতার ১

আগে একাধিকবার ঝগড়া হলেও এদিনের সংঘর্ষের সূত্রপাত হয়েছিল বাচ্চাদের মধ্যে শুরু হওয়া সামান্য বাকবিতণ্ডা থেকেই।

বাচ্চাদের মধ্যে ঝগড়া গড়াল পারিবারিক বিবাদে, গাড়ি ভাঙচুর থেকে ছুটল গুলি! নাসিকে গ্রেফতার ১

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 November 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের মধ্যে ঝগড়া-ঝামেলা রূপ নিল এক ভয়াবহ সংঘর্ষের। নাসিক (Nasik) জেলার মালেগাঁও শহরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি (Malegaon firing clash)। শেষ পর্যন্ত গুলি চলল, ঘরবাড়ি ও গাড়ি ভাঙচুর হল - চূড়ান্ত অশান্তি দেখল নাভা ইসলামপুর এলাকা।

ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে আয়েশানগর থানার অধীনে এক অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গোলমালের সূত্রপাত আগের শত্রুতার জের ধরে হলেও সেই মুহূর্তে আগুনে ঘি ঢালে স্থানীয় বাচ্চাদের মধ্যে হওয়া এক ঝগড়া।

৪২ বছর বয়সি লায়েক আহমেদ মহাম্মদ কামিল অভিযোগ করেছেন, তাঁর সন্তান ও মেহতাব আলি শওকত আলির সন্তানের মধ্যে হওয়া ওই ঝগড়াতেই আলি চরম রেগে যান। পরে শনিবার রাতে ১০ থেকে ১২ জনকে নিয়ে কামিলের বাড়িতে হামলা চালান। অভিযোগ, আলি দুটি পিস্তল থেকে পরপর দু’বার গুলি চালান কামিলের দিকে।

কামিল সময়মতো ঝুঁকে পড়ায় গুলি তাঁর গায়ে লাগেনি। এরপরই হামলাকারীরা কামিলকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, আশেপাশে দাঁড়ানো কয়েকটি চারচাকা ও একটি মোটরবাইকেও ভাঙচুর চলে।

কামিল জানিয়েছেন, ওই রাতে ঝামেলার সময় আন্দাজ রাত ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে কোনও এক সময় তাঁর মোবাইল ফোন এবং প্রায় ৫০ হাজার টাকা হারিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কামিল ও আলির মধ্যে আগেও একাধিকবার ঝগড়া হয়েছে। তবে এদিনের সংঘর্ষের সূত্রপাত হয়েছিল বাচ্চাদের মধ্যে শুরু হওয়া সামান্য বাকবিতণ্ডা থেকেই।

পুলিশের পক্ষ থেকে আয়েশানগর থানার এক আধিকারিক জানিয়েছেন, “মেহতাব আলিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। গতরাতে এবং রবিবার সকালেও সিনিয়র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোটা ঘটনার তদন্ত চলছে।”

স্থানীয়দের দাবি, বাচ্চাদের মধ্যে সামান্য ঝগড়া থেকে গুলির হুমকি ও ভাঙচুর - এমন ঘটনা এলাকায় আগে দেখা যায়নি।


```