Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চিকেন ফ্রাই পায়নি বরপক্ষ, চরম অশান্তিতে আটকে গেল নিকাহ! শেষমেশ দাঁড়িয়ে থেকে বিয়ে দিল পুলিশ

কোনও পুরনো শত্রুতা, পণ বা দাম্পত্য নিয়ে নাটক নয় - পুরো ঝামেলার উৎস ছিল চিকেন ফ্রাই (fight in wedding for chicken fry)!

চিকেন ফ্রাই পায়নি বরপক্ষ, চরম অশান্তিতে আটকে গেল নিকাহ! শেষমেশ দাঁড়িয়ে থেকে বিয়ে দিল পুলিশ

আত্মীয়দের মধ্যে তুমুল অশান্তি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 November 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে (wedding) কত কিছু নিয়েই না ঝামেলা হয়ে থাকে। তার আরও এক নিদর্শন পাওয়া গেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোরে এক বিয়েবাড়িতে। কোনও পুরনো শত্রুতা, পণ বা দাম্পত্য নিয়ে নাটক নয় - পুরো ঝামেলার উৎস ছিল চিকেন ফ্রাই (fight in wedding for chicken fry)!

বিয়ের আনন্দ, হাসিখুশি মুহূর্ত, জমজমাট আসর মুহূর্তেই পরিণত হল রণক্ষেত্রে। সামান্য চিকেন ফ্রাই (chicken fry) নিয়ে অশান্তি - শুনতে যতটা মজার, ঘটনাটা ততটাই অবাক করেছে স্থানীয় মানুষদের।

ঘটনাটি ঘটে 'নিকাহ' অনুষ্ঠানের সময়। বরপক্ষের অতিথিরা অভিযোগ তোলেন, তাঁদের পর্যাপ্ত চিকেন ফ্রাই দেওয়া হচ্ছে না। টুকরোর সংখ্যা নাকি খুবই কম! কনেপক্ষ চেষ্টা করে বিষয়টা সামলাতে। তড়িঘড়ি করে আরও কিছু চিকেন ফ্রাই এনে পরিবেশন করা হয়। কিন্তু তাতেও ক্ষান্ত হননি তাঁরা। নতুন অভিযোগ উঠে আসে, “আমাদের ঠিকমতো, ভদ্রভাবে পরিবেশন করা হচ্ছে না।” বরপক্ষের বিশেষ প্রাপ্য সম্মান তাঁরা পাচ্ছেন না।

সেখান থেকেই শুরু হয় বাদানুবাদ। মিনিট কয়েকের মধ্যেই বাকবিতণ্ডা গড়ায় ঠেলাঠেলি আর হাতাহাতিতে। দু’পক্ষের লোকেরা একে অপরের ওপর চড়াও হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় - বর ও কনে পক্ষের আত্মীয়দের মধ্যে তুমুল অশান্তি চলছে। কেউ ধাক্কা দিচ্ছে, কেউ টানাটানি করছে, আবার কেউ মাঝখানে এসে শান্ত করার চেষ্টা করছে।

এই বিশৃঙ্খলার মধ্যে নিকাহ অনুষ্ঠান শুরু হতে গিয়েও তিনবার পিছিয়ে যায়। অবশেষে পুলিষে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পরিবারকে শান্ত করে আবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তবে এইবার কড়া পুলিশি নজরদারিতে, যাতে আর বিবাদ বিয়ে পণ্ড করতে না পারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অশান্তি চলাকালীন অন্তত ১৫ জন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন তাঁদের জীবন সংকট নেই বলেই খবর।

গ্রামবাসীরা জানান, “যে বিয়ের আসর আসলে আনন্দের প্রতীক হওয়ার কথা ছিল, সেটাই অহংকার আর খাবার নিয়ে অপ্রয়োজনীয় তর্ক-বিবাদে জড়িয়ে পড়ল।”


```