অনেকেই কর্মীর সততার প্রশংসা করে মন্তব্য করেন, এখনকার ওয়ার্ক কালচারে মানসিক স্বাস্থ্যের (mental health) গুরুত্ব স্বীকার করাটা এক ইতিবাচক পরিবর্তন।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 29 October 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: অফিসের কাজে মন বসছে না, কারণ সম্পর্ক ভেঙে গেছে। আমার ছুটি চাই (breakup leave) - বসের কাছে এমন এক খোলামেলা আবেদন (leave application for breakup) এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (viral in social media)। গুরগাঁও-র এক স্টার্টআপের সিইও মেইলের একটি স্ক্রিনশট ভাগ করে নিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে (X)। তাঁর মতে, এই মেইল নিঃসন্দেহে 'সবচেয়ে সৎ ছুটির আবেদন' (honest leave application for breakup viral))।
নট ডেটিং (Knot Dating)-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও যশবীর সিং এক্স (X)-এ পোস্ট করে লেখেন, 'জেন-জিদের (Gen Z) কোনও ফিল্টার বা আবরণের দরকার পড়ে না।' অর্থাৎ এই প্রজন্ম নিজের অনুভূতি লুকিয়ে রাখে না। তাঁর কথায়, কম বয়সি কর্মীরা তাঁদের অনুভূতি, ভাল থাকা, মানসিক শান্তি নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল।
যশবীর জানান, তাঁর এক কর্মী ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন এবং তা তিনি গোপন করেননি। ইমেল করে স্পষ্ট জানিয়েছেন যে, তিনি ব্রেকআপের পর থেকে কাজে মনোযোগ দিতে পারছেন না, তাই কিছুদিন তাঁর ছুটি প্রয়োজন।
ইমেলটিতে লেখা ছিল - “সম্প্রতি আমার ব্রেকআপ হয়েছে, আমি তারপর থেকে কাজে মন দিতে পারছি না। আমি আজ বাড়ি থেকে কাজ করছি (ওয়ার্ক ফ্রম হোম), তবে আমি আগামী ২৮ থেকে ৮ তারিখ পর্যন্ত ছুটি নিতে চাই।”

এই মেইলের স্ক্রিনশট পোস্ট করেন যশবীর সিং। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি।
অনেকেই কর্মীর সততার প্রশংসা করে মন্তব্য করেন, এখনকার কর্মসংস্কৃতিতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব স্বীকার করাটা এক ইতিবাচক পরিবর্তন।
একজন মন্তব্য করেন, “এটা পুরোপুরি ঠিক। আসলে কারণ না জানালেও চলে।” আরেকজন মজা করে লেখেন, “অনেকে নিজের বিয়েতেও এতদিনের ছুটি নেয় না।” তাতে যশবীর হেসে জবাব দেন, “বিয়ের থেকে ব্রেকআপের ছুটি বেশি প্রয়োজন।”

সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন সিইও নিজেই। কারণ, প্রশ্ন উঠেছিল, তিনি কি ছুটি মঞ্জুর করেছেন? তার জবাব, “Leave approved, instantly.” অর্থাৎ, ছুটি মঞ্জুর এবং তা সঙ্গে সঙ্গেই।
অনেকেই বলছেন, এই ঘটনাই প্রমাণ করে যে নতুন প্রজন্মের কর্মক্ষেত্রে ‘ইমোশনাল অনেস্টি’ বা সততা, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা, আলোচনা এখন আর ট্যাবু নয়।