Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চাষবাসের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য চুরি, জাতীয় কৃষিবিজ্ঞান প্রতিষ্ঠানের অধিকর্তাকে সরাল কেন্দ্র

এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক রিসার্চ ইন্সটিটিউটের সার্ভার থেকে এবছরের গোড়ায় বিপুল পরিমাণে কৃষি সংক্রান্ত তথ্য পরিসংখ্যান চুরি যায়। ‌সাইবার হানার ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্তে সন্দেহ হয় প্রতিষ্ঠানের ভেতর থেকেই কেউ ষড়যন্ত্রে লিপ্ত। ‌

চাষবাসের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য চুরি, জাতীয় কৃষিবিজ্ঞান প্রতিষ্ঠানের অধিকর্তাকে সরাল কেন্দ্র

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 20 October 2025 10:19

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের (Indian institute of agriculture research) এক পদস্থ বিজ্ঞানীকে অবসরের তিনদিন আগে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে (Major data breach)। ‌তিনি আইকারের অধীনস্থ সংস্থা এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের দুজন পদস্থ বিজ্ঞানীকে দিল্লি থেকে অন্যত্র বদলি করা হয়েছে।

এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক রিসার্চ ইন্সটিটিউটের সার্ভার থেকে এবছরের গোড়ায় বিপুল পরিমাণে কৃষি সংক্রান্ত তথ্য পরিসংখ্যান চুরি যায়। ‌সাইবার হানার ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্তে সন্দেহ হয় প্রতিষ্ঠানের ভেতর থেকেই কেউ ষড়যন্ত্রে লিপ্ত। ‌

কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছয়জন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটির সুপারিশ মত এগ্রিকালচারাল স্ট্যাটিসটিক রিসার্চ ইন্সটিটিউটের অধিকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ‌ অবসরের তিন দিন আগে তাঁর অপসারণ তথ্যচুরির ঘটনার জের বলে ওয়াকিবহাল মহল জানিয়েছে, যে দুই পদস্থ বিজ্ঞানীকে দিল্লি থেকে অন্যত্র বুদ্ধি করা হয়েছে তাদের ক্ষেত্রে অবশ্য বদলির নির্দেশে প্রশাসনিক কারণ দর্শানো হয়েছে যদিও তদন্তকারীরা ওই দুই বিজ্ঞানীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।‌

ঘটনাটি এ বছরের গোড়ায় প্রকাশ্যে আসার পর জানা যায় ভারতীয় কৃষিবিজ্ঞানীদের দুর্লভ কিছু গবেষণা সংক্রান্ত তথ্য এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস রিসার্চ ইনস্টিটিউটের সার্ভারে রাখা ছিল। সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে ওই তথ্য কাজে লাগিয়ে অন্য কোন দেশ বা কোন বহুজাতিক কোম্পানি উন্নত মানের কৃষি বীজ তৈরি করতে পারে। এর ফলে ওই বীজের উপর ভারতের অধিকার হাতছাড়া হবে। এছাড়া কৃষি উন্নয়ন সংক্রান্ত নানা পরিকল্পনা ও নয়া প্রযুক্তি বাজারে আনতে পারে অন্য দেশ এবং বহুজাতিক সংস্থাগুলি। পরোক্ষে এর ফলে ভারতের বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ ওই সমস্ত গবেষণালব্ধ তথ্য পাওয়া সম্ভব হয়েছিল দীর্ঘদিনের গবেষণার ফলে। ‌ তাতে শত শত কোটি টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় হয়েছে। ‌ তাছাড়া এটা ভারতের কৃষি বিজ্ঞানীদের জন্যও এক মানসিক আঘাত। তাদের গবেষণার ফল বেহাত হয়ে গিয়েছে জাতীয় স্বার্থে কাজে লাগার আগেই

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটটি চালু করা হয়েছিল ২০১৬-র ডিসেম্বরে। জাতীয় কৃষিবিজ্ঞান গবেষণা পরিষদ বা আইকারের গবেষণা প্রতিষ্ঠানগুলির যাবতীয় তথ্য নতুন এই ইনস্টিটিউটের কাছে পাঠানো হতো পরবর্তী গবেষণার উদ্দেশ্যে। যাতে আইকারের বাকি গবেষণার প্রতিষ্ঠানগুলি ওই তথ্য নিজেদের গবেষণায় কাজে লাগাতে পারে। ‌ তথ্যচুরির বিষয়টি জানাজানির পর বোঝা যায় বিপুল পরিমাণ পরিসংখ্যান সেখান থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। এর ফলে কৃষি গবেষণা যথেষ্ট ধাক্কা খাবে না। সরকারি সূত্রের খবর অভ্যন্তরীণ অনুসন্ধান শেষ হওয়ার পর এবার গোয়েন্দা তদন্তের জন্য ঘটনাটি সিবিআইকে জানানো হতে পারে।

জাতীয় কৃষি গবেষণা পরিষদের মহাপরিচালক ও কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের সচিব মঙ্গি লাল জাট বলেন, 'আমি সরকারিভাবে বলতে চাই চাই, জাতীয় স্বার্থে ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে আইকার প্রতিশ্রুতিবদ্ধ। এবছর মার্চে একটি সাইবার আক্রমণের কারণে ডেটা সংক্রান্ত বিষয় মূল্যায়নের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সেই অনুযায়ী আইকারের সংশ্লিষ্ট বিভাগগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।'


```