Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘মেয়েরা অহিন্দুর বাড়ি গেলে পা ভেঙে দিন', সন্তানের 'মঙ্গলের' জন্য পরামর্শ প্রজ্ঞার

প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যকে কংগ্রেস ‘ঘৃণা ছড়ানো রাজনীতি’ বলে আখ্যা দিয়েছে। সামাজিক মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।

‘মেয়েরা অহিন্দুর বাড়ি গেলে পা ভেঙে দিন', সন্তানের 'মঙ্গলের' জন্য পরামর্শ প্রজ্ঞার

মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 October 2025 22:06

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত মন্তব্যের জেরে ফের আলোচনার কেন্দ্রে মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী ও ভোপালের প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (Pragya Thakur)। সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানে তাঁর বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (BJP leader remark)। তিনি বলেন, মেয়েরা যদি বাবা-মায়ের কথা না শোনে এবং অ-হিন্দুদের বাড়িতে যায়, তবে তাদের ‘পা ভেঙে দেওয়া উচিত’ (Pragya Thakur tips to Indian daughter's parents)।

প্রজ্ঞা ঠাকুর বলেন, “মনকে শক্ত করুন। এমনভাবে তৈরি করুন যাতে আমাদের মেয়েরা যদি কথা না শোনে, যদি অ-হিন্দুদের বাড়িতে যায়, তবে তাদের শাস্তি দিতে দ্বিধা করবেন না। যারা মূল্যবোধ মানে না, বাবা-মায়ের কথা শোনে না, তাদের শাস্তি প্রাপ্য। সন্তানদের মঙ্গলের জন্য প্রয়োজনে তাদের মারুন। যদি বাবা-মা এমন কিছু করেন, এটা তাদের ভবিষ্যতের ভালর জন্য। টুকরো টুকরো হয়ে তাহলে মরতে হবে না।” ফেসবুকে এমন মন্তব্য-সহ একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

তার পরেই তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভিডিওটিতে তাঁকে আরও বলতে শোনা যায়, “যেসব মেয়েরা মূল্যবোধ মানে না, বাড়ি থেকে পালিয়ে যেতে চায়, বাবা-মাকে অসম্মান করে, তাঁদের বিষয়ে আরও সতর্ক হোন। তাদের বোঝান, ভালবাসুন, প্রয়োজনে বকুন বা মারুন, কিন্তু ঘর থেকে বেরোতে দেবেন না।”

ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া এই বক্তব্যের পর কংগ্রেস সরাসরি আক্রমণ করেছে বিজেপিকে। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, “মধ্যপ্রদেশে ধর্মান্তরের অভিযোগে এতদিনে মাত্র সাতটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে এত হইচই, এত ঘৃণা ছড়ানোর কী প্রয়োজন?”

প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যকে কংগ্রেস ‘ঘৃণা ছড়ানো রাজনীতি’ বলে আখ্যা দিয়েছে। সামাজিক মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।

প্রসঙ্গত, এর আগেও প্রজ্ঞা ঠাকুর বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে এসেছিলেন। সম্প্রতি তিনি বলেছিলেন, বাবা-মায়েদের উচিত সন্তানদের মধ্যে 'শৃঙ্খলা ও সাংস্কৃতিক শিক্ষা' নিশ্চিত করা, নাহলে সমাজের মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে।


```