Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুগলওয়ালি মিঠাই! দীপাবলিতে শুভেচ্ছা সুন্দর পিচাইয়ের, রঙিন বরফি মন কাড়ল নেটিজেনদের, ভাইরাল পোস্ট

পোস্টটি শেয়ার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হাজার হাজার মানুষ কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সুন্দর পিচাইকে। কেউ লিখেছেন, 'Happy Diwali to you and your family', 

গুগলওয়ালি মিঠাই! দীপাবলিতে শুভেচ্ছা সুন্দর পিচাইয়ের, রঙিন বরফি মন কাড়ল নেটিজেনদের, ভাইরাল পোস্ট

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 October 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির উৎসবে মেতে উঠেছেন গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai's Diwali Wish)। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্টে সেই ছাপ স্পষ্ট! নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি শেয়ার করেছেন একটি বিশেষ ছবি ও মজার শুভেচ্ছা বার্তা, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবি দেখে মন ভরেছে নেটিজেনদের।

ছবিতে দেখা যাচ্ছে, একটি থালায় সাজানো রয়েছে রঙিন বরফি- লাল, হলুদ, সবুজ ও নীল রঙের মিষ্টিগুলি এমনভাবে রাখা হয়েছে যে তা দেখতে গুগলের লোগোর মতো। পাশেই রয়েছে রঙ্গোলি, ফুল আর লাড্ডুর থালা (Diwali Wish)। অনেকেই মনে করছেন, ছবিটি এআই দিয়ে তৈরি, গুগলের সিইও-র কাছে এআইয়ের সহজলভ্যতা যে কতটা সেকথা বলার অপেক্ষা রাখে না।

ছবির নীচে ক্যাপশনে সুন্দর পিচাই (Sundar Pichai) লিখেছেন, “আমার বাড়িতে আমরা বরফি পরিবেশন করি একেবারে এইভাবেই!” তারপর যোগ করেন, “সবাইকে জানাই আলো, আনন্দ আর প্রিয় উৎসবের মিষ্টিতে ভরা শুভ দীপাবলির শুভেচ্ছা- গুগল থিমে হোক বা না হোক!”

এই পোস্টটি শেয়ার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হাজার হাজার মানুষ কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সুন্দর পিচাইকে। কেউ লিখেছেন, 'Happy Diwali to you and your family', কেউ আবার মজার ছলে বলেছেন, 'Matlab barfi khilani hi hai Google wali!' অর্থাৎ মিষ্টিও খাওয়ানোর হলে সেটা হবে গুগল থিমে!

গত বছরও দীপাবলির সময় সুন্দর পিচাই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, দীপাবলি তাঁর প্রিয় উৎসবগুলির একটি, কারণ এই সময় আলোয় ভরে ওঠে পুরো বাড়ি। এবারের পোস্টে সেই আনন্দই যেন আরও একবার ধরা পড়ল মিষ্টির রঙে আর হাসির ছোঁয়ায়।


```