Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Ayodhya Deepotsav: আলোর নগরী অযোধ্যায় জ্বলল ২৬ লক্ষ প্রদীপ, ২টি বিশ্ব রেকর্ডে নাম লেখাল দীপোৎসব

দীপাবলির আগের রাতে আলোয় ঝলমল করল অযোধ্যা। ২৬ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব ২০২৫-এ নতুন ইতিহাস গড়ার পথে যোগী রাজ্য।

Ayodhya Deepotsav: আলোর নগরী অযোধ্যায় জ্বলল ২৬ লক্ষ প্রদীপ, ২টি বিশ্ব রেকর্ডে নাম লেখাল দীপোৎসব

দীপাবলির আগের রাতে অযোধ্যা যেমন

গার্গী দাস

শেষ আপডেট: 19 October 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগের রাতে আলোয় ভাসল অযোধ্যা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে পালিত হল নবম দীপোৎসব। এবারের উৎসবে ৫৬টি ঘাটজুড়ে জ্বলল ২৬ লক্ষ প্রদীপ, যা নতুন গিনেস রেকর্ড গড়ার পথে। হাজার হাজার ভক্ত আর স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে আলোয়, সংগীতে, ও ভক্তিতে মেতে উঠেছিল অযোধ্যা।

রবিবার সন্ধ্যায় যোগী নিজে শিল্পীদের সঙ্গে রাম, সীতা ও লক্ষ্মণের আরতি করেন। তিনি টানেন প্রতীকী পুষ্পক বিমানের রথও, যা রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনের প্রতীক। ২,১০০ জন শিল্পী একসঙ্গে আরতি করেন এদিন, সেই দৃশ্যেই যেন ফিরে আসে রামকথা।

অযোধ্যার বিভাগীয় কমিশনার রাজেশ কুমার জানিয়েছেন, নিরাপত্তা, আলো, ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সব ব্যবস্থাই ছিল একদম পুঙ্খানুপুঙ্খ। পুরো শহরে মোতায়েন রয়েছে পুলিশ ও ম্যাজিস্ট্রেটরা। এমনকি পাঁচটি দেশের শিল্পীরা বিশেষ রামলীলা পরিবেশন করেন, যার মাধ্যমে আন্তর্জাতিক রূপ পায় দীপোৎসবের উদ্‌যাপন।

আওয়াধ বিশ্ববিদ্যালয়ের রাম মনোহর লোহিয়ারনেতৃত্বে হাজার হাজার স্বেচ্ছাসেবক সকাল থেকেই হাজির হন সরযূ নদীর তীরে। সেখানে প্রদীপ সাজানো ও জ্বালানোর দায়িত্বে ছিলেন প্রায় ৩৩ হাজার মানুষ। দীপোৎসবের নোডাল অফিসার অধ্যাপক সন্ত শরণ মিশ্র জানিয়েছেন, সব ৫৬টি ঘাটে প্রদীপ সাজানোর কাজ সম্পূর্ণ হয়েছে সময়মতো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজেন্দ্র সিং বলেছেন, “দীপোৎসব শুধু উৎসব নয়— এটি বিশ্বাস, ঐতিহ্য ও নিষ্ঠার প্রতীক। বিশ্বের সামনে অযোধ্যার ঐশ্বরিক সংস্কৃতি তুলে ধরতে পারা আমাদের গর্ব।”

বিশ্বাস ও ঐক্যের প্রতীক দীপোৎসব

যোগী আদিত্যনাথের উদ্যোগে দীপোৎসব এখন অযোধ্যার গৌরব। অন্ধকারের উপর আলোর জয়, অসুরের উপর দেবত্বের বিজয়, সেই বার্তাই যেন আবারও প্রতিধ্বনিত হল সরযূর তীরে আজ।

এদিকে, মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পৌঁছন সমাদের পিছিয়ে পড়া শ্রেণি ও নিসাদ সম্প্রদায়ের পাড়ায়, নিসাদ বস্তি ও দেবকালী এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, প্রদীপ জ্বালান, শিশুদের মিষ্টি ও লজেন্স দেন। প্রবীণদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। সরকারের পক্ষ থেকে রাস্তা মেরামত, আলো বসানো ও সৌন্দর্যায়নের কাজও সম্পন্ন হয় এইসব এলাকায়।


```