Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দীপাবলির আগের রাতে এই পুজো করলে কেটে যায় সব বিপদ, ভয় পাবে গোপন শত্রুও

দীপাবলির আগের রাতে নির্দিষ্ট এই পুজো করলে দূর হয় অশুভ শক্তি ও গোপন শত্রু। কালী চতুর্দশীর রাতে এই পুজো শক্তি, সাহস ও সুরক্ষার প্রতীক হিসেবে পালন করা হয়।

দীপাবলির আগের রাতে এই পুজো করলে কেটে যায় সব বিপদ, ভয় পাবে গোপন শত্রুও

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 19 October 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগের দিন, অর্থাৎ আজ রবিবার দেশের বহু জায়গায় হনুমান পুজো হচ্ছে। এ বছর এই দিনেই পড়ছে ভূত চতুর্দশীও। দ্রিক পঞ্জিকা অনুযায়ী, এ বছর হনুমান পুজোর শুভ মুহূর্ত শুরু হবে রবিবার রাত ১১টা ৪১ মিনিটে এবং চলবে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত, মোট ৫১ মিনিট। চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিটে এবং শেষ হবে ২০ অক্টোবর বিকেল ৩টা ৪৪ মিনিটে।

কেন রাতেই হয় হনুমান পুজো?

বিশ্বাস করা হয়, কালী চতুর্দশীর রাতে অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই এই সময়েই ভক্তরা পুজো করেন শক্তি, সাহস ও সুরক্ষা লাভের উদ্দেশে। পুরাণ মতে, এই সময় হনুমানজি ধ্যানমগ্ন অবস্থায় থাকেন এবং তাঁর শক্তি সবচেয়ে বেশি থাকে, ফলে ভক্তের আহ্বানে তিনি আশীর্বাদ দিতে সদা প্রস্তুত থাকেন।

দীপাবলির আগে হনুমান পুজোর মাহাত্ম্য

গুজরাত, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বহু জায়গায় দীপাবলির আগের দিন হনুমান পুজো হয়। এধারণা, এই রাতে অশুভ শক্তি সক্রিয় থাকে, তাই হনুমানজিকে পুজো করে সেই অন্ধকারের বিনাশ চাওয়া হয়। ভক্তরা এই রাতে প্রদীপ জ্বালান, হনুমান চালিশা পাঠ করেন, আর ভোগ হিসেবে দেন লাল ফুল, সিঁদুর ও লাড্ডু।

প্রাচীন বিশ্বাস অনুযায়ী, এই দিনে হনুমান পুজো করলে লুকিয়ে থাকা বিপদ, রোগ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। অনেকেই হালকা উপবাস করেন এই দিনে।

রামায়ণের সঙ্গে হনুমান পুজোর সম্পর্ক

দীপাবলির মূল উৎসব রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনের আনন্দে পালিত হয়েছিল। রাবণবধে ও রামের বিজয়ে হনুমানজির ভূমিকা ছিল অপরিসীম। তাই রামের আদেশেই তিনি আশীর্বাদ পান, ভবিষ্যতে সব পূজার আগে তাঁকে স্মরণ করা হবে। তাই আজও দীপাবলির আগের দিন হনুমানজির আরাধনা হয় এবং পরদিন লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়।

অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে এই দিনেই পালিত হয় হনুমান জয়ন্তী। হাজার হাজার ভক্ত ভিড় জমান মধ্যরাতের আরতিতে যোগ দিতে। যদিও উত্তর ভারতের অধিকাংশ স্থানে হনুমান জয়ন্তী পালিত হয় চৈত্র পূর্ণিমায় (এপ্রিল মাসে)।

কীভাবে করবেন হনুমান পুজো

  • সন্ধেবেলায় ঘর বা মন্দির পরিষ্কার করে পুজোর জায়গা তৈরি করুন
  • পূর্বমুখী করে হনুমানজির মূর্তি বা ছবি রাখুন
  • লাল ফুল, সিঁদুর, গুড়ের লাড্ডু ও সরিষার তেলের প্রদীপ দিন
  • পাঠ করুন হনুমান চালিশা ও সংকটমোচন স্তোত্র
  • নিজের জীবনের বাধা, ভয় ও অশুভ শক্তি থেকে মুক্তির প্রার্থনা করুন
  • অনেকেই মধ্যরাতে হনুমান মন্দিরে গিয়ে আবির, তেল ও আরতি দেন।

এই পুজোর মূল উদ্দেশ্য হল, দীপাবলির আগে মানসিক ও আধ্যাত্মিকভাবে নিজেকে পরিশুদ্ধ করা। হনুমান পুজো শুধু অশুভ শক্তি দূর করে না, দীপাবলির লক্ষ্মী পুজোর আগে ঘরে ইতিবাচক শক্তির আহ্বানও ঘটায়।


```