Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

DIY Candles: দীপাবলির সাজে রাখুন নিজের ছোঁয়া, বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি, আলোয় ভরে উঠুক ঘর

 পুরনো দিনের সেই মোমবাতির আলোয় যে উষ্ণতা ও শান্তি, তার বিকল্প এখনও কেউ খুঁজে পায়নি। তাই এবারের দীপাবলিতে একটু অন্যভাবে ভাবুন- নিজের হাতে বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি (Diwali candle making)। খরচও কম, আর পদ্ধতিটাও একদম সহজ।

DIY Candles: দীপাবলির সাজে রাখুন নিজের ছোঁয়া, বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি, আলোয় ভরে উঠুক ঘর

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 October 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই আলোয় ভরা উৎসব, অন্ধকার দূর করে জীবনে নতুন আশার বার্তা আনে এই দিন। চারিদিকে এখন বৈদ্যুতিন আলোর ঝলকানি। দোকানে দোকানে টুনি লাইট, এলইডি স্ট্রিপ, এমনকি মোমবাতির মতো দেখতে ইলেকট্রিক লাইটও পাওয়া যায়। কিন্তু পুরনো দিনের সেই মোমবাতির আলোয় যে উষ্ণতা ও শান্তি, তার বিকল্প এখনও কেউ খুঁজে পায়নি। তাই এবারের দীপাবলিতে একটু অন্যভাবে ভাবুন- নিজের হাতে বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি (Diwali candle making)। খরচও কম, আর পদ্ধতিটাও একদম সহজ।

কী কী লাগবে

রঙিন মোমবাতি বানাতে আপনার দরকার হবে কয়েকটি পুরনো সাদা মোমবাতি, মোমের রং (wax colour), কিছু সুতো ও আপনার পছন্দের আকৃতির পাত্র। দীপাবলির সময় অনেকেই সাদা মোমবাতি ব্যবহার করতে চান না, তাঁদের জন্য এই রঙিন মোমবাতিই হতে পারে দারুণ বিকল্প (DIY candles)।

কীভাবে তৈরি করবেন-

  • প্রথমে পুরনো মোমবাতিগুলো ছোট ছোট টুকরো করে ভেঙে নিন।
  • এরপর মোমের রং সঙ্গে মিশিয়ে একটি ধাতব বা কাচের পাত্রে রাখুন।
  • আলাদা একটি বড় পাত্রে জল গরম করতে বসান।
  • গরম জলের মধ্যে মোম-ভরা পাত্রটি রেখে দিন (ডাবল বয়েল পদ্ধতি)।
  • মোম সম্পূর্ণ গলে গেলে, যেই পাত্রে মোমবাতি বানাতে চান, সেখানে একটু মোটা সাদা সুতো মাঝখানে বসান।
  • এবার সেই পাত্রে তরল মোম ঢেলে দিন এবং ঠান্ডা হতে দিন।
  • জমে গেলে আস্তে আস্তে মোমবাতিটি বের করে নিন।

তাতেই তৈরি হয়ে গেল রঙিন, নিজের হাতে বানানো মোমবাতি- যা শুধু আপনার ঘরই নয়, আপনার মনও আলোয় ভরিয়ে দেবে।

এই মোমবাতিগুলো দিয়ে সাজিয়ে তুলুন ঘরের বারান্দা, জানলা বা পুজোর জায়গা। নিজের হাতে বানানো জিনিসের আলাদা একটা আনন্দ থাকে, যা কিনা দীপাবলির আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে।


```