Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দীপাবলির আগে সাফ-সাফাই না করায় মায়ের বকুনি, রাগে টাওয়ারে উঠে পড়ল মির্জাপুরের কিশোরী!

গ্রামবাসীদের সঙ্গে মিলে পুলিশ তাকে অনেক বোঝানোর পর, রাগ ঝেড়ে ফেলে অবশেষে নিচে নেমে আসে ওই কিশোরী।

দীপাবলির আগে সাফ-সাফাই না করায় মায়ের বকুনি, রাগে টাওয়ারে উঠে পড়ল মির্জাপুরের কিশোরী!

কিশোরী মোবাইল টাওয়ারে উঠছে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 October 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি আগে বাড়ির প্রতিটি কোণ ঝকঝক করবে, এটাই ভারতীয়দের রেওয়াজ, রীতি। তা নিয়ে প্রত্যেক বাড়িতে এক সাজো সাজো রব পড়ে যায়। দীপাবলির আগে ঘর পরিষ্কার না করায় মায়ের বকুনি খেয়ে রাগে মোবাইল টাওয়ারে উঠে বসল এক কিশোরী! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

ঘটনাটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দিহ গ্রামে ঘটেছে। স্থানীয়রা হঠাৎ দেখতে পান এক কিশোরী মোবাইল টাওয়ারে উঠছে। বিষয়টি দেখে চমকে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেন পরিবারের সদস্যদের, ঘটনাস্থলে আসে পুলিশ।

গ্রামবাসীদের সঙ্গে মিলে পুলিশ তাকে অনেক বোঝানোর পর, রাগ ঝেড়ে ফেলে অবশেষে নিচে নেমে আসে ওই কিশোরী।

সদর সার্কেলের পুলিশ আধিকারিক অমর বাহাদুর জানিয়েছেন, “দীপাবলির আগে মেয়েকে ঘর পরিষ্কার করতে বলেছিলেন মা। তাতেই রেগে গিয়ে সে টাওয়ারে উঠে যায়।”

স্থানীয় সূত্রে খবর, মেয়েটির রাগের কারণ আসলে অন্য। মা তাকে ঘর পরিষ্কার করতে বলেছিলেন, পরিবারের অন্য সদস্য বা ভাইকে নয়।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কিশোরী নিরাপদে বাড়ি ফিরে গেছে।


```