মঙ্গলবার সন্ধেয় দিল্লিতে এক অভিজাত হোটেলে বিয়ের রিসেপশনের আয়োজন করেছিলেন মহুয়া-পিনাকি। সেই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধীর।

মহুয়া মৈত্রর বিয়ের রিসেপশন
শেষ আপডেট: 6 August 2025 00:33
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সদ্য বিয়ে করেছেন বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ ও আইনজীবী পিনাকি মিশ্রকে। জার্মানিতে খুব ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতে হয়েছে সেই বিয়ে। তার পর মঙ্গলবার সন্ধেয় দিল্লিতে এক অভিজাত হোটেলে বিয়ের রিসেপশনের আয়োজন করেছিলেন মহুয়া-পিনাকি। সেই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি দেখা গেল কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধীর।
होटल ललित में टीएमसी सांसद महुआ मोइत्रा जी और पूर्व सांसद पिनाकी मिश्रा जी के रिसेप्शन में सम्मिलित हुआ। मैं उनके सुखद दाम्पत्य जीवन की कामना करता हूँ। @MahuaMoitra #chandauliLoksabha #sansadchandauli #loksabhachandauli pic.twitter.com/XTn2POEukk
— Virendra Singh (@apkavirendra) August 5, 2025
ঘটনাচক্রে ঠিক যে সময়ে এই রিসেপশনের আয়োজন হয়েছে তখন মহুয়া ও কল্যাণের কাজিয়ায় কর্দমাক্ত তৃণমূলের রাজনীতি। কল্যাণের ব্যাপারে প্রশ্ন করা হলে সম্প্রতি এক পডকাস্টে মহুয়া বলেছেন, শুয়োরের সঙ্গে মারামারি করলে নিজের গায়েই নোংরা লাগবে। কল্যাণের নাম না করেও তাঁকে নারীবিদ্বেষী বলেছেন মহুয়া। তার পাল্টা আবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কল্যাণ। সোমবারের পর মঙ্গলবার সমাজ মাধ্যমে মহুয়ার সমালোচনায় মশগুল ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
কৌতূহলের বিষয় হল, কল্যাণকে কি রিসেপশনে আমন্ত্রণ করেননি মহুয়া?
সংসদীয় দলে সতীর্থ হলেও কল্যাণের সঙ্গে অনেক দিন ধরে বার্তালাপ নেই মহুয়ার। কল্যাণকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যান। আবার কল্যাণও মহুয়াকে দেখলেই নাম না করে টিপ্পনি করেন। ঠিক যেমন সোমবার মহুয়াকে দেখেই কল্যাণ বলেছিলেন, দিনটা খারাপ গেল রে। তৃণমূলের একটি সূত্রের দাবি, এহেন কল্যাণকে নিমন্ত্রণ করেননি মহুয়া। বাকি লোকসভা ও রাজ্যসভায় দলের সব সাংসদকেই আমন্ত্রণ জানিয়েছিলেন।
Congratulations Mahua (@MahuaMoitra) and Pinaki!
Wishing you a beautiful journey ahead filled with joy and happiness! pic.twitter.com/XFrt7bcCjI— Supriya Sule (@supriya_sule) August 5, 2025
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও মহুয়া আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে কলকাতায় আগেই বৈঠক ডেকে রাখায় অভিষেক যেতে পারেননি। তবে তৃণমূলের প্রমিলা বাহিনীকে এদিন মহুয়ার রিসেপশনে দেখা যায়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, মমতা বালা ঠাকুর, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও উপস্থিত ছিলেন।
সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার মহিলা সাংসদদের একটা বন্ধু গ্রুপ রয়েছে। কে কোন দলের তা তাতে বাধা নয়। সেই গ্রুপে সুপ্রিয়া সুলে প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন রয়েছেন। তাঁরাও এদিন মহুয়াকে শুভেচ্ছা জানাতে যান। তা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য সাংসদদেরও দেখা গেছে অনুষ্ঠানে।